সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।
তবে, হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।
এদিকে হামলার খবরের পরই বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে আগস্টে একই রিফাইনারিতে আরেকটি হামলায় উৎপাদন কার্যক্রমের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ওই ঘটনার এক মাসের কম সময়ের মধ্যে নতুন হামলা হলো।
জিজান সৌদি আরবের ইয়েমেন সীমান্তের সবচেয়ে কাছের শিল্পনগরী। শহরটিতে দিনে ৪ লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি রিফাইনারি রয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস



