স্ত্রী প্রিয়ার পাশে সমাহিত নির্মাতা সোহান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম

‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। স্ত্রী প্রিয়া রহমানের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই মৃত্যুবরণ করেন তিনিও। আজ সকালে টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে তাঁকে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন পরিচালক খন্দকার সুমন।

জানা গেছে, টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড মসজিদে নির্মাতা সোহানের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে সোহানুর রহমানের বয়স হয়েছিল ৬৩ বছর। পরিবারে তিন মেয়েকে রেখে গেছেন তিনি।

রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন সোহানুর রহমান সোহান। তাঁর ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে পান দর্শক। এমনকি শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালবাসা’র নির্মাতাও তিনি। তাছাড়া এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন পপি ও ইরিন জামান।

সোহানুর রহমান সোহানের কর্মজীবনের শুরু শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এছাড়া এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) ইত্যাদি।

প্রসঙ্গত, ১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। বগুড়া, জয়পুরহাটে স্কুল ও কলেজজীবন শেষে ঢাকায় আসেন তিনি। অন্যদিকে, তাঁর শ্বশুরবাড়ি টাঙ্গাইল সদরের রেজিস্ট্রি পাড়ায়, সে হিসেবেই তাঁকে স্ত্রী প্রিয়ার কবরের পাশে টাঙ্গাইলে সমাহিত করা হয়।

অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর