‘জওয়ান’র আট পৃষ্ঠার সংলাপ একটানে বলেন শাহরুখ, মুগ্ধ সঞ্জীতা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

`জওয়ান’-এ শাহরুখ খানের ভেলকিতে মুগ্ধ দর্শক-ভক্তরা। তবে তার সহশিল্পীরাও অবিভূত হয়েছেন কিং খানের দক্ষতায়।

যা শোনা গেল ছবিটির অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্যের মুখে। জন্মসূত্রে তিনি বাঙালি। বড় হয়েছেন দিল্লিতে। আরেকটু নির্দিষ্ট করলে ময়মনসিংহের মেয়ে সঞ্জীতা। তার বাবা কলকাতার ও মা ময়মনসিংহের। মেট্রো ট্রেন বন্দি বানানোর দৃশ্য নিয়ে কথা বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জীতা জানান, শাহরুখের আট পাতার একটি মনোলগ ছিল এই সিনে। আর প্রথম টেকেই তিনি পুরোটা দুর্দান্তভাবে বলেছিলেন। ।

অভিনেত্রীর কথায়, ‘এটাই প্রথম ছিল যখন আমি শাহরুখ খাকে ৮ পাতার মনোলগ মুখস্থ করে একবারে বলতে শুনেছিলাম। পুরো জলের মতো মুখস্থ ছিল ওঁর। আরো একটা টেক নেওয়া হয় মূলত ভ্যারিয়েশনের জন্য।’

তাঁর কথায় সবাই তখন একটাই কথা ভাবছিলেন আসলে, 'আমরাও শাহরুখ খানের সঙ্গে একই মেট্রোতে সফর করছি।'

প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের গার্লস গ্যাংয়ের অন্যতম সদস্য হিসেবে ছিলেন সঞ্জীতা। আরও ছিলেন সানিয়া মালহোত্রা, রিদ্ধি ডোগরা, প্রিয়ামণি প্রমুখ। 

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্তকে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর