ভারতীয় সিনেমার জনককে নিয়ে ‘আরআরআর’ নির্মাতার নতুন ছবি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম

ভারতীয় সিনেমার জনক তিনি। নাম ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। পরে অবশ্য গণমানুষের কাছে হয়ে ওঠেন ‘দাদাসাহেব’। তাঁর জীবনকাহিনি এবার উঠে আসছে বড়পর্দায়। নেপথ্যে রয়েছেন ‘আরআরআর’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি। প্রযোজনায় থাকছেন তিনি। পরিচালনা করবেন ‘ফিলমিস্তান’খ্যাত নীতিন কক্কর। দাদাসাহেব ফালকের জীবনধারাকে নিয়ে নির্মিতব্য এই ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’।

রাজামৌলি যখন প্রথমবার ছবিটির কাহিনি শুনেছিলেন তখনই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন, গতকাল এক টুইটে সে কথাই জানান তিনি। বললেন, ‘আমি যখন প্রথমবার গল্পটা শুনি তা আমাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছিল। একটা বায়োপিক তৈরি করা সত্যিই কঠিন। আর সেটা যদি ভারতীয় সিনেমার জনককে নিয়ে তৈরি হয় তাহলে তো চ্যালেঞ্জটা কয়েকগুণ বেশি। তবে আমাদের ছেলেরা সেই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত।’

ঘোষণার পাশাপাশি এদিন একটি অ্যানাউন্সমেন্ট টিজারও শেয়ার করেছেন রাজমৌলি। প্রযোজক হিসেবে এবারই প্রথমবারের মতো কোনো সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এমনকি রাজামৌলিপুত্র এসএস কার্তিকেয়ারও প্রযোজক হিসেবে এটি প্রথম কাজ।

বাংলা সিনেমার ইতিহাসের কথা বলতে গেল বাঙালি হিসেবে প্রথম যে মানুষটির কথা আসে, তিনি হীরালাল সেন। বাংলা সিনেমা নিয়ে স্বপ্ন দেখা এই মানুষটি বিশ্ব সিনেমার ইতিহাসেও জায়গা করে নিয়েছেন। তাঁকে নিয়ে একটি বায়োপিকও তৈরি হয়েছে ইতোমধ্যে। এবার পালা দাদা সাহেব ফালকের। ১৯১৩ সালে যিনি তৈরি করেছিলেন ভারতের প্রথম ফিচার ফিল্ম ‘রাজা হরিশচন্দ্র’। ১৯ বছরের ক্যারিয়ারে একের পর এক মনে রাখার মতো কাজ করে গেছেন দাদাসাহেব। সেই ভারতীয় ছবির জনকের কাহিনিই এবার উঠে আসছে রূপালি পর্দায়।

এদিকে, রাজমৌলির এই ঘোষণায় উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর