চলছে নায়ক-নায়িকাদের ক্রিকেট অনুশীলন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

শুরু হচ্ছে রুপালি পর্দার তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানাতে তারকাদের এ ক্রিকেট উৎসবের আয়োজন। রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করবে এই লিগে। এরইমধ্যে ব্যাট-বল হাতে অনুশীলনেও নেমেছেন তারকারা। প্রতি দলে অভিনেতা-অভিনেত্রী সকলেরই অংশগ্রহণ রয়েছে।

জানা গেছে, গ্রুপ পর্যায়ের খেলা শেষে সেমিফাইনালে উঠবে ৪টি দল। তারপর ফাইনালের জন্য লড়বে সেরা দুই দল। ২৮ ও ২৯ সেপ্টেম্বর শুরু গ্রুপ পর্বের খেলা এবং ৩০ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আটটি দলের নেতৃত্ব দেবেন আটজন নির্মাতা। সিসিএলের ৮টি দলের নেতৃত্বে আছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

এরইমধ্যে সিসিএলের উন্মাদনা মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তারকারা শেয়ার করছেন জার্সি পরিহিত ব্যাট-বল হাতে ছবি কিংবা অনুশীলনের ভিডিও। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয় চৌধুরী, শিরিন শিলা, সাদিয়া আয়মানসহ অনেককেই দেখা গেছে ক্রিকেটীয় আমেজে।

অনুশীলনে শিরিন শিলা ও সাদিয়া আয়মান (ডানে), ছবি: ফেসবুক থেকে নেওয়াঅনুশীলনের বিষয়ে কথা হলো চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে। তিনি খেলছেন নির্মাতা দীপংকর দীপনের টিমে। যেখানে আরও রয়েছেন আদর আজাদ, জিয়াউল রোশান, এবিএম সুমন, মনোজ প্রামাণিক, রাজ রিপা, শিমুল, মডেল আলিফ, আশিক প্রমুখ। জানা গেছে, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসেন জয় চৌধুরী। খেলেছেন মাগুরা জেলা দলে। অংশ নিয়েছেন বিকেএসপি বিভাগীয় ক্যাম্পেইনে। কিন্তু অভিনয়ে আসার পরই খেলাধুলায় ছেদ পরে তাঁর। দীর্ঘদিন পর আবারও মাঠে নামছেন, তাই উচ্ছ্বসিত তিনি। বললেন, ‌‘ক্রিকেট আমার খুব প্রিয় একটা খেলা। ছোটবেলা  থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসি। প্রিমিয়ার ডিভিশন খেলেছি একসময়। পেশাদারভাবে খেলাধুলা বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে। এবার ৫-৬ বছর পরে এসে পুরো স্পিরিট নিয়ে ম্যাচ খেলতে যাচ্ছি। মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বনাম চলচ্চিত্র পরিচালক অ্যাসোসিয়েশনের একটা ম্যাচে খেলেছিলাম। আমাদের টিম জয়লাভ করেছিল।’

এবার তবে সিসিএল ঘিরে ফাইনাল জয়ের আত্মবিশ্বাস কেমন, জানতে চাইলে জয় চৌধুরী বললেন, ‘আমরা ফাইনাল প্রত্যাশী। টিম ওই ভাবেই সাজানো হচ্ছে, নিজেরাও প্র্যাকটিস করছি। টিমে যারা আছেন সবাই পেশাদার শিল্পী। অভিনয়ই করেন। ওই ভাবে খেলে না কেউ। তবুও আমরা আশাবাদী ফাইনাল জিতব, চ্যাম্পিয়ন আমরাই হবো।’
জানা গেছে, সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে।

নির্মাতা শিহাব শাহীনের দলে আরিফিন শুভ, রাফিয়াত রশিদ মিথিলা, সাফা কবির; চয়নিকা চৌধুরীর দলে পরীমণি ও তমা মির্জা; মোস্তফা কামাল রাজের দলে আছেন শরিফুল রাজ ও মেহজাবীন চৌধুরী। নির্মাতা রায়হান রাফীর দলে রয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকারা। উল্লেখ্য, সিসিএলের আয়োজক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট। সকল খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়।...
সিনে তারকাদের রূপান্তর বা স্লিম হয়ে যাওয়া সাধারণ বিষয়। তবে চিত্রনায়িকা পরী মণি’র কঠোর পরিশ্রমও এতে আছে বলেই মনে করেন অনেকে। তবুও ভক্তদের কৌতূহল এড়ানো যায় না; তার এই পরিবর্তনের রহস্য নিয়েই প্রশ্ন...
সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার হয়েছে চিত্রনায়িকা পরী মণির শরীরে। অপারেশনের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় সাভারের আলোচিত বোট ক্লাব মামলায় তাঁর জেরা স্থগিত হয়েছে। মঙ্গলবার ঢাকার নারী ও...
চিত্রনায়িকা পরী মণিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই কথোপকথন পরী মণি সরাসরি তার ফেসবুক পেজে পোস্টও করেছেন। কান্ট্রি কোড দেখে বোঝা যায়, দেশ নয়,  বিদেশ থেকে এসেছে এই হুমকি।  এতে...
এর আগে গত বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান এ তারকা পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণ দেখিয়ে...
নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও সন্তানকে থানায় নেওয়া হয়েছে।
এই সাফল্যের গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে চলা এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ১৯৩০ থেকে ১৯৭০—টানা ৪০ বছর বৈশ্বিক ফুটবলের বড় মঞ্চে ফ্রান্স ছিল ব্যর্থ। জিনেদিন জিদান বা...
নুরুজাহান বেগমের মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই এবার একই এলাকায় আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
লোডিং...

এলাকার খবর