ভক্তদের বোকা বানালেন ঋতাভরী!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর এই পোস্ট দেখামাত্রই শুরু হয় তুমুল গুঞ্জন। কবে বিয়ে করলেন অভিনেত্রী! আবার এখন মা-ও হয়ে গেলেন! এমন খবরে চমকেছিলেন অনেকেই। তবে এবার জানা গেল, তা ছিল অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজের প্রোমোশনাল পোস্ট।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পেতে যাচ্ছে ঋতাভরীর নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’। যেখানে তাঁকে দেখা যাবে অন্তঃসত্ত্বা স্নিগ্ধার ভূমিকায়। এই সিরিজের প্রচার করতেই চমক দিয়েছেন নায়িকা, তা-ই এবার স্পষ্ট হলো। তবে অনুরাগীদের সেপ্টেম্বরে ‘এপ্রিল ফুল’ বা বোকা বানাতে পেরে বেজায় মজা পেয়েছেন ঋতাভরী। ‘নন্দিনী’র পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে একের পর এক অনুরাগীর মন্তব্যের স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‌‘সেরা! আমার অনুরাগীরা যারপরনাই উল্লাসিত!’

নন্দিনীর পোস্টারে ঋতাভরী চক্রবর্তী। ছবি: ফেসবুক/আড্ডা টাইমস ঋতাভরীর এক অনুরাগীর মন্তব্য, ‘কাল সারা রাত আপনার প্রোফাইল তন্ন তন্ন করে খুঁজলাম স্বামীর নাম জানার জন্য।’ স্বাভাবিকভাবেই তিনি ঋতাভরীর স্বামীর নাম খুঁজে পাননি। আবার ‘ঋতাভরী মা হচ্ছেন না’ এই খবরেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরুষ ভক্তরা। অনুরাগীদের এই ভালোবাসা যেন একই রকম থাকে, আবদার জানিয়ে ঋতাভরী বললেন, ‘এবার থেকে ৯ মাস আমি স্নিগ্ধা হিসেবেই থাকব, ঠিক যেমন ফাটাফাটির আগে ফুল্লরা ছিলাম।’

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘নন্দিনী’। পরিচালনা করেছেন ফলক মীর। এতে ঋতাভরী ছাড়াও অভিনয়ে আছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...

এলাকার খবর