ছেলে জয় চালাচ্ছে ভ্যান, মা অপু হলেন যাত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় চালাচ্ছেন ভ্যান। আর সেটাতে সাওয়ারি হয়েছেন মা অপু বিশ্বাস।

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে অপু বিশ্বাস ভিডিওটি প্রকাশ করেছেন। যেখানে প্রথমে দেখা যায়, মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছে আব্রাম খান জয়। সেই সময় পাশ দিয়ে একটি ভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। এর পর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।

অপু বিশ্বাসও ওঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন। 

জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার চিত্র এটা। ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন অপু। আর সেখানেই এমন খুনসুটি উঠে আসে। 

এদিকে, অন্য কারণে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেল হ্যাক করে বন্ধ করার অভিযোগ দিয়ে প্রযোজক সিমি ইসলাম কলি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাঁর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এই প্রযোজক জানিয়েছেন, আশ্বাস দিয়েও চ্যানেল ফেরত না পাওয়ায় বাধ্য হয়েই সে সাধারণ ডায়েরি করেছেন। অপু জানিয়েছেন তাদের ভিডিও অনুমতি না নিয়ে ব্যবহার করেছিলেন এ প্রযোজক। যার ফলে ইউটিউব কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে চ্যানেলটি।

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্তদের তিনি অহেতুক তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। সামাজিকমাধ্যমে নানা সময়ে তাঁকে ঘিরে যেসব...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর