জীবনের কাছে কী প্রত্যাশা, খুলে বললেন পরী মণি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

কাজে ফিরছেন পরী মণি। একসঙ্গে তিন তিনটি ছবি তাঁর হাতে। কাজে ব্যস্ত শরীফুল রাজও। এত কিছুর পরও ঘুরে-ফিরে আসছে এই দুই তারকার ব্যক্তিগত প্রসঙ্গ।। কারণ, রাজ্যর বাবা-মা সম্প্রতি আলাদা হওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। 

পরী মণির অভিযোগ, রাজের অন্য নারীদের প্রতি আসক্তি ছিল। তাঁদের মনের কোনো মিল ছিল না। তবে পরীর অভিযোগের পাল্টা জবাব দিতে ছাড়েননি রাজও। এত কিছুর মাঝে দিন কেমন কাটছে নায়িকার?

ছেলে রাজ্যর সঙ্গে আরও বেশি করে সময় কাটাচ্ছেন পরী। যার নজির পাওয়া যায় এ নায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে। 

রাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অনেক কিছু উপলব্ধিও করছেন নায়িকা, যা উঠে আসছে তাঁর পোস্টে। রোববার তেমনই একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে ছিল তাঁর ছেলে রাজ্যও। 

অভিনেত্রী লেখেন, “জীবনের থেকে এখন আমি মাত্র একটা জিনিসই চাই, সারা জীবন যেন ছেলের পাশে থাকতে পারি। রাজ্যের বড় হয়ে ওঠার সাক্ষী থাকতে চাই আমি।” 

গত মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁদের বিচ্ছেদ অবধারিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছিলেন পরীর ঘনিষ্ঠজনরা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রাজকে জড়িয়ে মন্তব্য করেছিলেন নায়িকা। তবে বিচ্ছেদের কারণ হিসেবে পরী সেগুলো উল্লেখ করেননি বিচ্ছেদপত্রে।

সেখানে ৪টি কারণ উল্লেখ করেছেন—১. মনের অমিল হওয়া, ২. বনিবনা না হওয়া, ৩. খোঁজ না নেওয়া ও ৪. মানসিক অশান্তি। এই কারণগুলোর জন্য বিচ্ছেদ আইনের ১৮ নং কলাম অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চেয়েছেন পরী মণি।

অন্যদিকে, রাজও তাঁর সে সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তাঁর বিচ্ছেদপত্রটি আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর