তামিমকে প্রস্তাব দিয়েছিলেন এক শীর্ষ কর্তা

‘তুমি এক কাজ কর, প্রথম ম্যাচ খেলিও না’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

মানুষের অপেক্ষা ফুরিয়েছে। বিশ্বকাপের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। এবং ১২ মিনিটের ভিডিওতে যা বলেছেন, তা যদি সত্যি হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা চিরতরে বদলে যাবে।

তামিম দাবি করেছেন, তাকে ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে, যেন তিনি বিশ্বকাপের দলে না থাকেন। মিডিয়াতে বিভিন্ন খবর ছড়ানো হয়েছে, যেন সবাই তাঁকে ভুল বোঝে।

আজ ভিডিও বার্তায় তামিম বলেছেন, তাঁকে বিশ্বকাপে না নেওয়ার পক্ষে যে যুক্তি দেওয়া হয়েছে, তা ভুল, ‘মিডিয়াতে যে জিনিসটা এসেছে, চোট, পাঁচ ম্যাচ খেলা- আমার বিশ্বকাপে না যাওয়ার পেছনে এর বড় অবদান ছিল। আমার কাছে মনে হয় না, আমি বিশ্বকাপে না যাওয়ার পেছনে এর বড় অবদান ছিল। কারণ, আমি তো এখনো চোটে পড়ি নাই এখনো। ব্যথা থাকতে পারে, কিন্তু চোটে তো পড়ি নাই।’

তাহলে তামিম কেন বিশ্বকাপে যাচ্ছেন না? তাঁর সতীর্থরা সবাই যেখানে গোয়াহাটির উদ্দেশে উড়াল দিচ্ছন, তখন তিনি কেন ফেসবুকে ভিডিও বার্তা দিচ্ছেন? তামিম সে ব্যাখ্যায় বলেছেন, ‘তার এক দুইদিন পর বোর্ডের শীর্ষ পর্যায় থেকে আমাকে ফোন করলেন। তিনি আমাদের ক্রিকেটের সাথে বেশ জড়িত। উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন, “তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি এক কাজ কর, প্রথম ম্যাচ খেলিও না। আফগানিস্তানের সাথে।” আমি বললাম, “ভাই, এটা তো এখনো ১২-১৩ দিনের কথা।  ১২-১৩ দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকব। আমি কী কারণে খেলব না।” তখন বলল যে, “আচ্ছা তুমি যদি খেল, আমরা এরকম একটা প্ল্যান করছি বা আলোচনা করছি, যদি খেল, তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।”’

এমন প্রস্তাবে চমকে গিয়েছিলেন তামিম, ‘স্বাভাবিকভাবে আপনাদের মনে রাখতে হবে, কোন মানসিকতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। একটা ভালো ইনিংস খেলেছি, খুশি ছিলাম। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিংই করিনি। এমন যদি হতো আমি তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি, তারপর যদি উপরে-নিচে করা হয়, তখন সেটা মানা যায়। আমার তিন-চার-পাঁচে ব্যাট করার কোনো অভিজ্ঞতা নেই। আমি তাই কথাটা ভালোভাবে নেইনি।’

এরপরই তামিম বলেন তাঁকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করতে, ‘উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ, আমার মনে হচ্ছিল, আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে। এটা ঠিক হয়ে গেছে, আচ্ছা এখন নতুন আরেকটা জিনিস করি। আমার তাই মনে হয়েছে। তখন আমি বললাম, “দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের যদি এমন চিন্তা ভাবনা থাকে, তাহলে আমাকে আপনারা পাঠাইয়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন আমাকে এক একটা নতুন জিনিস ফেস করাবেন। এর মধ্যে আমি থাকতে চাই না।”’

তামিমের মনে হয়েছে বিশ্বকাপে খেলার জন্য দলের মধ্যে এমন অস্বস্তিকর পরিবেশে থাকার কোনো মানে হয় না, ‘তারপরও ফোনে অনেক কথাবার্তা হয়েছে। যা এই প্ল্যাটফর্মে আমার বলা উচিত বলে মনে হয় না। আমার আর ওনার মধ্যেই থাক।” এরপর আমি এটাই শক্তভাবে বলেছি, এই নোংরামির মধ্যে থাকতে চাই না। আপনারা চাইলে আমাকে দলে নির্বাচন করিয়েন না। এসব আমি মানতে পারব না।’      

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর