বিজ্ঞাপনে মিথ্যা তথ্য, জরিমানার মুখে অমিতাভ 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম

‘বিভ্রান্তিকর’, 'মিথ্যে কথা বলা হচ্ছে'—এমন অভিযোগ এবার জমা পড়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। তাঁর অভিনীত এক বিজ্ঞাপনের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অভিযোগ দায়ের করেছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। 

জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল-এর বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় সিনিয়র বচ্চন। প্রতিষ্ঠানটি দোষী হলে ১০ লাখ টাকা জরিমানার মুখে পড়তে পারেন বিগ বি'ও।

অভিযোগ জানানো হয়েছে, অমিতাভ বচ্চন অভিনীত এই বিজ্ঞাপন পুরোপুরি বিভ্রান্তিকর। শুধু তাই নয়, দেশের খুচরা ব্যবসায়ী এতে ধাক্কা খাচ্ছেন। পাশাপাশি ওই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

বিজ্ঞাপনে মোটা টাকার বিনিময়ে তারকাদের মুখ বিক্রি হওয়া নতুন নয়। মূলত তাঁদের বিশ্বাসযোগ্যতার ওপর ভিত্তি করেই গ্রাহকেরা পরিষেবা গ্রহণ করেন। তাই কখনও কোনও পণ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে জড়িত মুখকেই দায়ী করা হয়। বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তি সই করার সঙ্গে সেই তারকার দায়ও জড়িয়ে যায়। ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে অতীতেও একাধিকবার একাধিক তারকাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সেই তালিকায় স্বয়ং অমিতাভ বচ্চন।

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর