কঠিন যুদ্ধের সম্মুখীন হয়েছি: নেতানিয়াহু 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ এএম

ফিলিস্তিনির ইসলামপন্থীদল হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ যুদ্ধ দীর্ঘ করার কথা জানিয়েছেন। গতকাল রোববার রাতে দেওয়া এক বার্তায় তিনি এমনটি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

নেতানিয়াহু বলেন, ইসরায়েল একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের মধ্যে প্রবেশ করছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'হামাসের ভয়াবহ হামলার কারণে যুদ্ধটি শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধের প্রথম ধাপ শেষ হয়ে যাবে। এরমধ্যে ইসরায়েলের মাটিতে থাকা সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে।' 

শনিবার রাতে হামাসের সদস্যরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে দেশটিতে ঢুকে পড়ে। হামাস ও ইসরায়েলি সেনাদের সংঘর্ষে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। 

ইসরায়েল গাজায় বিমান হামলা চালান অব্যাহত রেখেছে। এরইমধ্যে ইসরায়েলি সরকার গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। 

জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর