বড় মেয়ের বিয়ে, শাশুড়ি হলেন ডলি সায়ন্তনী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:৫৫ এএম

জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর তিন মেয়ে—কথা, রিমঝিম ও ফাইজা। তাঁদেরকে নিয়ে বছর তিনেক আগে ‘পারিনি ভুলতে’ শিরোনামে একটি গানও একসঙ্গে গেয়েছেন। এবার বড় মেয়ে কথার বিয়ে দিয়ে শাশুড়ি হলেন নব্বই দশকের দর্শক মাতানো এই গায়িকা।

জানা যায়, ডলির বড় মেয়ের পুরো নাম নুসরাত জাহান কথা। বরের নাম সাজিদ রহমান প্রিন্স। গত শুক্রবার (৬ অক্টোবর) বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। এদিন দুই পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে নিকটজনেরা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন আসিফ, কবির বকুল, দিনাত জাহান মুন্নীসহ অনেকেই। 

আসিফ ও দিনাত জাহান মুন্নীর সঙ্গে একফ্রেমে ডলি সায়ন্তনী, কথা ও সাজিদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মেয়ের বিয়ে প্রসঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ডলি সায়ন্তনীর সঙ্গে। কিন্তু তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে কথার বিয়ের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন গায়ক আসিফ। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেল প্রিয় ডলি সায়ন্তনী। আমার কাতারে স্বাগতম বন্ধু। নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স—তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও। আনন্দে বাঁচো। ভালবাসা অবিরাম।’

খোঁজ নিয়ে জানা গেছে, পাত্র সাজিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। এদিকে, ডলির মেয়েও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে। সাজিদ-কথা দুজনেই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশটির সুবাং জায়াতে অবস্থিত সেগী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাঁরা। 

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর