বিজ্ঞানীর চোখে ঢাকার ভূতের অনুসন্ধান, মঞ্চে আসছে ‘ইনভিজিবল স্টোরিজ’

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, কোম্পানি গ্রেইন দ্য ভি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই নাট্যপ্রযোজনা। সমকালীন থিয়েটার ও ঐতিহ্যবাহী গল্পশৈলীর এক অভিনব মেলবন্ধনের মধ্যদিয়ে দর্শকদের সামনে দেশের সমৃদ্ধ লোককথা ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরবে ‘ইনভিজিবল স্টোরিজ’।

ফরাসি পাপেটশিল্পী লরি কানাকের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই প্রযোজনার অনুপ্রেরণা বাংলাদেশের সমৃদ্ধ লোককথা ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ দেশের মানুষের দৈনন্দিন জীবন, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অতিপ্রাকৃত জগতের যে নিবিড় সম্পর্ক, তা-ই উঠে এসেছে এই নাটকে। 

জানা যায়, দেশের বিভিন্ন শিল্পী ও জনগোষ্ঠীর সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও পরিচয় থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রযোজনা নির্মাণ করেছেন কানাক। মানুষের প্রাণশক্তি, রসবোধ, আশাবাদ ও প্রজ্ঞার প্রতি এটি তাঁর এক অনন্য শিল্পিত শ্রদ্ধাঞ্জলি।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে নেমেছেন দুই বিজ্ঞানী। নিজেদের বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে আত্মবিশ্বাসী এই দুই গবেষক একসময় জড়িয়ে পড়েন এক বিস্ময়কর অভিযাত্রায়, যেখানে মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠে। তাঁদের এই যাত্রা নগরজীবনের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় সুন্দরবনের রহস্যময় বনভূমি ও প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে। সেখানে উন্মোচিত হয় মানুষ, প্রকৃতি এবং জীবনকে প্রভাবিত করা অদৃশ্য শক্তির অপ্রত্যাশিত নানা যোগসূত্র।

বাংলার ঐতিহ্যবাহী ভূতের গল্পের মধ্যদিয়ে এই প্রযোজনায় ঢাকাকে উপস্থাপন করা হয়েছে এক পরাবাস্তব মহানগরী হিসেবে। যেখানে যানজটের দুর্ভোগ থেকে শুরু করে দ্রুত নগরায়ণ ও পরিবর্তনের মতো পরিচিত নাগরিক বাস্তবতাগুলো অতিপ্রাকৃত ব্যাখ্যায় নতুন মাত্রা পায়। প্রাচীন বিশ্বাসের সঙ্গে সমকালীন বাস্তবতার মেলবন্ধনে ‘ইনভিজিবল স্টোরিজ’ হয়ে উঠে সাংস্কৃতিক স্মৃতি, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্ক নিয়ে এক আনন্দময়, অথচ চিন্তাশীল শিল্পপ্রয়াস।

প্রযোজনাটিতে অভিনয় করছেন লরি কানাক ও স্বাতী ভদ্র। তাঁদের সঙ্গে সরাসরি সংগীত পরিবেশনায় থাকবে নোনাভূমি অর্গানাইজেশন।
আগামী ৬ নভেম্বরের পরিবেশনা ইংরেজি ও বাংলা ভাষায় এবং ৭ নভেম্বরের পরিবেশনা ফরাসি ও বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে। ফলে ভিন্ন ভাষাভাষী দর্শকদের জন্যও এই পরিবেশনা উপভোগের সুযোগ থাকছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ...
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের উদ্যোগের অংশ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর