ফিলিস্তিনকে সমর্থন ব্রিটিশ ক্লাব সেল্টিকের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গতকাল শনিবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাভিত্তিক ফিলিস্তিনি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে আবারও দুভাগ হয়েছে বিশ্ব। কেউ ইসরায়েলকে সমর্থন করছে, কেউ পক্ষে আছে ফিলিস্তিনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, 'আমরা ইসরায়েলের পাশে আছি।' একই অবস্থান ভারতেরও। হামাসের হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, আমেরিকার হোয়াট হাউস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। ওদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান।

শুধু রাজনৈতিক অঙ্গনই কি এই প্রশ্নে দ্বিধাবিভক্ত? অবশ্যই নয়! খেলার দুনিয়াতেও ছাপ পড়েছে এই সংঘাতের।  স্কটিশ ফুটবল ক্লাব সেল্টিকই যেমন, সমর্থন জানিয়েছে ফিলিস্তিনকে। স্কটিশ লিগের ম্যাচে গতকাল কিলমারনোকের বিপক্ষে ঘরের মাঠ পার্কহেডে নেমেছিল সেল্টিক। জিতেছে ৩-১ গোলে। তবে দলের জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে সেল্টিক-সমর্থকদের ফিলিস্তিন সমর্থন। খেলা দেখতে দুটো ব্যানার নিয়ে গিয়েছিল তারা, একটায় লেখা ছিল, ‘ফিলিস্তিনকে মুক্ত কর’, আরেকটায় ‘সহনশীলদের বিজয়’।

নিজের সাবেক ক্লাবের সমর্থকদের এই আচরণে কষ্ট পেয়েছেন সেল্টিকের সাবেক ইসরায়েলি মিডফিল্ডার নির বিটন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেল্টিকের সমর্থকদের ধুয়ে দিয়েছেন দলটায় দশ বছর খেলা এই ইসরায়েলি মিডফিল্ডার।

ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এটা আমাদের জন্য লজ্জার। শুধু আরব বিশ্বের জন্যই নয়, এটা পুরো বিশ্বের জন্যই লজ্জার বিষয়। সবার জন্যই এটা লজ্জার। বিশেষ করে সেইসব...
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) উয়েফার সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘন করেছে। একটি হলো, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই ফিলিস্তিনের ভূখণ্ডের...
হালান্ডের দুই পেনাল্টি মিস, পরে হ্যাটট্রিক, বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে নরওয়ে- সব ছাপিয়ে গেছে অলসোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালানোর প্রতিবাদে...
স্প্যানিশ সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, যদি আগামী ফুটবল বিশ্বকাপে ইসরায়েল জায়গা পেলে লামিন ইয়ামালদের নাও দেখা যেতে পারে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। স্প্যানিশ সোশিয়ালিস্ট ওয়ার্কার্স পার্টির মুখপাত্র...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর