লক্ষ্য শুধু হামাসকে শায়েস্তা নয়, ইরান ও সিরিয়ার শাসক পরিবর্তনও

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৫৫ পিএম

হামাসকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলি সেনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য। মার্কিন বিমানবাহী নৌবহর জেরল্ড ফোর্ড আরও পাঁচটি রণতরী নিয়ে এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে আমেরিকার নিয়মিত সঙ্গী যুক্তরাজ্য তাদের যুদ্ধজাহাজ, নজরদারী বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে। সাথে আছে রাজকীয় মেরিন সেনার দল। প্রশ্ন হলো—এক হামাসকে দমন করতে এত আয়োজন? বিশ্বাস করা কঠিন। কারণ গাজা উপত্যাকার বাইরে জলে–স্থলে–আকাশে হামাসের উপস্থিতি নেই বললেই চলে।

ফলে এই ধারণা বা আশঙ্কা গভীর হচ্ছে যে, হামাসের বাইরে বড় কোনো লক্ষ্য আছে ইসরায়েল ও এর মিত্রদের। না হলে এত আয়োজন কেন? আর সেই বড় লক্ষ্যই হচ্ছে ইরান ও সিরিয়ায় শাসক পরিবর্তন। কিন্তু আমেরিকা মুখে বলছে, সংঘাত যাতে হামাসের বাইরে না যায়, সে জন্য সতর্ক ব্যবস্থা হিসেবে তারা সেখানে গেছে। ওয়াশিংটনের আশঙ্কা—হামাসের বিরুদ্ধে পুরোদমে ইসরায়েল হামলা শুরু করলে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইরান এতে জড়িয়ে পড়তে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: রয়টার্স

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা মিশেল ম্যালফ কী বলছেন শুনুন। রাশিয়া টুডের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের সাথে এই সংঘাতে আমেরিকাকে সরাসরি জড়াতে চান নেতানিয়াহু। কারণ যুদ্ধের ক্ষেত্র বাড়িয়ে লেবানন ও ইরান পর্যন্ত নেওয়া যাবে। ম্যালফের বক্তব্য, যুদ্ধবিমানবাহী রণতরী জেরলফোর্ডের সাথে পাঁচটি ক্ষেপনাস্ত্রবাহী ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করাই নেতানিয়াহুর সেই দুঃসাহসিক স্বপ্নপূরণের সাক্ষ্য দিচ্ছে।

ইসরায়েলে সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, মধ্যপ্রাচ্যের যেকোনো জায়গায় তাঁদের সেনারা অপারেশন চালাতে পারে। ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা গোটা মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখছেন। হাগারির কথা থেকে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।

এদিকে পেন্টাগনের এক সাবেক কর্মকর্তা রাশিয়া টুডেকে বলেছেন, নেতানিয়াহু চান আমেরিকা এই সংঘাতে জড়াক। তাহলে হিজবুল্লাহকে আক্রমণ করার অছিলায় লেবাননের সাথে পুরোদস্তুর যুদ্ধে যাওয়া যাবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বোমা মেরে ধুলিস্যাৎ করে দেওয়া যাবে। ১৯৬০–এর দশকে ভিয়েতনাম যুদ্ধে যেভাবে আমেরিকা জড়িয়ে পড়েছিল, এবারও সেভাবে উপসাগরীয় যুদ্ধে বিশ্বের এই ক্ষমতাধর দেশকে জড়াতে চান নেতানিয়াহু।

পুরো বিষয়টিকে একটি কাঠামোর মধ্যে আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাথে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে তাঁর। এসব শেষ করে পাঁচ দিনের মধ্যে তিনি আবার ইসরায়েলে গেছেন। আগেই তিনি দেশটিকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, যেকোনো বিপদে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা।  

মার্কিন বিমানবাহী নৌবহর জেরল্ড ফোর্ডের পাঁচটি রণতরী এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে। ছবি: উইকিপিডিয়া

এদিকে ইরান ও সিরিয়ায় শাসক পরিবর্তনের খায়েশ আমেরিকা ও এর মিত্রদের আজকের নয়। ২০১১ সালে আরব বসন্তের নামে তিউনিশিয়া, মিশর ও লিবিয়ায় ক্ষমতাসীনদের ছুড়ে ফেলতে সক্ষম হয়েছিল তারা। ইন্ডিয়া ন্যারেটিভে প্রকাশিত এক নিবন্ধে অতুল আনেজা লিখেছেন, আরব বসন্ত যে কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না, এটা যে একটা পরিকল্পিত আয়োজন, তা ধরে ফেলে রাশিয়া ও চীন। দুটি দেশই বুঝতে পারে, এর পরের লক্ষ্য প্রথমে সিরিয়া, পরে ইরান।

এটা বোঝার পরই জাতিসংঘে আনা আসাদকে সরানোর প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন। সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করেন পুতিন। আসাদ সরকার বেঁচে যায় সে যাত্রায়। পাশাপাশি এই দুই দেশ ইরানের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলে। ইরান এখন চীনের নেতৃত্বধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও ব্রিকসের সদস্য। চীনের বিনিয়োগও সেখানে বিপুল। ফলে ইরান ও সিরিয়া টিকেই আছে আমেরিকার প্রতিদ্বন্দ্বী দুই দেশের সহযোগিতায়। এবারের সংকট কত দূর গড়াবে বা ইসরায়েল–আমেরিকা–যুক্তরাজ্য এই ত্রয়ীর সামনে কে টিকে থাকতে পারবে আর কে পারবে না, তা কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। চুক্তির কথা ছিল—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে দেখা হবে। কিন্তু চুক্তি...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে, মার্কিন সামরিক বাহিনী তাদের সদস্যদের অবস্থান যেন বাণিজ্যিক ডেটা থেকে শনাক্ত করা না যায়, সে জন্য সরকারি ডিভাইসে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর