ফুটপাতের ভাতের হোটেল থেকে সিনেমার নায়িকা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম

কলকাতায় খুব প্রচলন পাইস হোটেলের। মানে রাস্তার পাশে বাহারি পদের হোটেল। সেটা দিয়েই সংসারের হাল ধরেছিলেন কলকাতার মেয়ে মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, ডালহৌসির অফিস পাড়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুন্দরী নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে যায় এক ফুড ভ্লগারের। তাঁর ভিডিও ভাইরাল হতেই, নন্দিনীর নাম ডাক ছড়াতে থাকে। দোকানে জমতে থাকে ভিড়।

বিষয়টিকে একবারে কাজে লাগিয়ে ফেলেন দিদি। ভালো কাজের পাশাপাশি নানা রকম বিতর্ক তুলেও নিজের জনপ্রিয়তা জিইয়ে রাখেন। আর এখন সেই নামটা পৌঁছে গেছে টালিগঞ্জে। হচ্ছেন তিনি সিনেমার নায়িকা। ‘তিন সত্যি’ নামের একটি ছবিতে কাজ করছেন এই পাইস হোটেলের মালিক। সেই ছবিতে আছেন কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ও। 

এদিকে নায়িকা হওয়ার আগে নানা রকম কাজ করে নিজেকে প্রচারের আলোয় রেখেছিলেন নন্দিনী।

কখনও দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনও বাবার ওপর অকথ্য ভাষায় চিৎকার করে আবার কখনও ইউটিউবারদের সঙ্গে বচসায় জড়িয়ে উঠে এসেছেন চর্চায়।

নন্দিনী দিদি প্রসঙ্গে জানা যায়, নিজের দোকান তো বটেই তিনি হাজির হচ্ছেন অন্যদের দোকানেও। কলকাতার রেস্তোরাঁর চেইন- ডব্লিউ টিএফের নতুন ব্রাঞ্চ উদ্বোধনও করেছেন তিনি। দিচ্ছেন খাবারের বিশেষজ্ঞ মন্তব্য। অংশ নিয়েছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ। সেটাও তার জন্য ইতিবাচক প্রভাব রাখে। 

জি বাংলায় নন্দিনী। পাশে রচনা ব্যানার্জি। ছবি: হিন্দুস্তান টাইমসসেখানে জানিয়েছিলেন, পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। রোগেভুগে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী এক সময়। বাবার চাকরি চলে গেলে, আর্থিক সংকটের মুখেও পড়তে হয় তাঁদের। এই ঘটনাগুলোও বেশ লুফে নেয় দর্শকরাও। ইউটিউবের বাইরেও খ্যাতি পেয়ে যান তিনি। 

এদিকে নতুন ছবি প্রসঙ্গে জানা যায়, এতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী।। যে পেশায় একজন লেখিকা। তবে এই গল্পে রয়েছে টানটান রহস্য। মিতিন মাসির পর এক মহিলা বাঙালি গোয়েন্দাকে পাবেন দর্শক। সঙ্গে সম্পর্কের নানা টানাপোড়েনও এই সিনেমার অন্যতম আকর্ষণ। ছবি পরিচালনা করছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর