‘কলকাতার মোশাররফ’ আসছেন বাংলাদেশে 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ পিএম

সাফটা চুক্তির মাধ্যমে সর্বশেষ বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। এখনও সিনেমা হলে রাজত্ব করছে শাহরুখ খান অভিনীত এই ছবি। তারই ধারাবাহিকতায় এবার ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র ‌‘হুব্বা’। পরিচালনা করেছেন টলিউডের ব্রাত্য বসু। আগামী ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তির দিনই দর্শকরা এটি দেখতে পাবেন বলে জানিয়েছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় ছবি ‘হুব্বা’। যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। ছবিটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে তিনি একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন।

এরইমধ্যে ‘হুব্বা’ আমদানির বিষয়ে ছবিটির প্রযোজক ফেরদৌসুল হাসানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন লিপু। প্রযোজক সমিতিতেও জানিয়ে রেখেছেন এ ব্যাপারে। 

হুব্বা সিনেমায় মোশাররফকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। ছবি: টিজার থেকে নেওয়া

গণমাধ্যমে লিপু বললেন, ‌‘আমাদের এখানে একই দিনে ছবি মুক্তি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। ডেট পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় দেখা যায়, বিদেশি ছবি মুক্তি পাচ্ছে জানার পর হঠাৎ একটা নামকাওয়াস্তে দেশি ছবি ডেট নিয়ে নেয়। মুক্তির ক্ষেত্রে আমদানি করা ছবির চেয়ে দেশি ছবির প্রাধান্য বেশি থাকে। ফলে আমাদের পিছিয়ে যেতে হয়। তখন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।’ 

যোগ করে তিনি আরও বলেন, ‘‘এর আগে আমি সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ একই দিনে মুক্তি দিতে চেয়েও পারিনি। পরে মুক্তি পাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই ‘হুব্বা’র ক্ষেত্রে সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে চাই। এমনিতে মোশাররফ করিম বাংলাদেশের অভিনেতা। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। যদি একই দিনে ছবিটি মুক্তি দিতে পারি তাহলে ভালো ব্যবসা করবে।”

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘হুব্বা’ ছবিটির টিজার। যেখানে দেখা মিলেছে অন্য এক মোশাররফ করিমের। কখনো তিনি দলবল নিয়ে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো রাতের আঁধারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো-বা অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। রোমাঞ্চে ভরপুর এই ঝলক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এতে মোশাররফ ছাড়াও অভিনয়ে আছেন পশ্চিমবঙ্গের পৌলমী বসু ও লোকনাথ দেসহ অনেকে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর