আমি চেয়েছিলাম এমনভাবেই ফিরতে: পরী মণি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৩৩ এএম

সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এরপর শুটিং চলাকালেই জ্বরে আক্রান্ত হন তিনি। কয়েকদিন তাঁকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়। সেই অসুস্থতা কাটিয়ে গত শনিবার থেকে আবারও ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ‌সিনেমাটির শুটিংয়ের এক ফাঁকে সংবাদ সম্মেলনে কথা বলেন পরী মণি। প্রায় দুই বছর পর শুটিংয়ে ফেরা, নতুন সিনেমা ও নানা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানে সাকিব প্রসঙ্গেও কথা বললেন এই চিত্রনায়িকা।

ফেসবুক অনুসারীর সংখ্যায় একবার সাকিবকে ছাড়িয়ে যান আপনি, আবার দেখা যায় সাকিবও আপনাকে ছাড়িয়ে যাচ্ছেন—এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পরী মণি বললেন, ‘আসলে সাকিব আল হাসান ও আমি দুজন তো দুই ভিন্ন অঙ্গনের মানুষ। তাঁর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। এটা মিডিয়াই তৈরি করেছে।’    

এছাড়া পরী কথা বলেছেন তাঁর ‘ডোডোর গল্প’ নিয়েও। সিনেমাটি নিয়ে এ নায়িকার ভাষ্য, ‘গল্পটি খুব ভালো লেগেছে, যে কারণে এতে চুক্তিবদ্ধ হয়েছি।’

জানালেন, শুটিংয়ে ফেরার ইচ্ছে ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমা দিয়ে। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। তাই প্রিয় একটা গল্প দিয়েই এই প্রত্যার্তন। পরী বললেন, ‘‘‘প্রীতিলতা’ টিমের সঙ্গে যখন কথা হয়েছিল, তখন জানিয়েছিলাম আমি সিনেমায় ব্যাক করছি এবং প্রথমেই এই ছবির ক্যামেরার সামনে দাঁড়াব। তাই কোনো সিনেমারই শিডিউল দিচ্ছিলাম না। কারণ আমি প্রথমেই তাঁদের জানিয়ে ছিলাম। ভাবছিলাম যে অন্য কোনো সিনেমার শিডিউল দিব কি দিব না? প্রস্তুতি তো শুধু আমার থাকলে হবে না, টিমকেও প্রস্তুত থাকতে হবে। অবশেষে একটি ভালো গল্প দিয়ে শুটিংয়ে ফিরতে পেরে খুবই খুশি আমি। এভাবেই ফিরতে চেয়েছিলাম।’’

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ফেরার মুহূর্তের ক’দিন ব্যাপক উদ্দীপনায় ছিলেন পরী মণি। তিনি বললেন, ‘অনেকটা দিন পর শুটিংয়ে ফিরছি। এ ভেবে শুটিংয়ে অংশ নেওয়ার কয়েকদিন আগে থেকেই ভীষণ উন্মাদনা কাজ করছি। তারপর শুটিংয়ের প্রথম দিন শেষে মনে হলো—এই যে বিরতি সেটা বোধহয় ছিল না। মনে হচ্ছিল গতকালই হয়তো শুটিং করেছি।’

প্রসঙ্গত, ‘ডোডোর গল্প’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে ‘কাজল চৌধুরী’র চরিত্রে অভিনয় করছেন পরী মণি আর ফটোগ্রাফার ‘রায়হান’ চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর