শুভ বিজয়া

‘দশমীতে সিঁদুর খেলব, এটিই প্ল্যান’

এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ (২৪ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে ইতি টানা হবে এই মহাযজ্ঞের। পূজাকে ঘিরে তৈরি হয় সহস্র স্মৃতি, শতকথা। তেমনই কিছু কথা ভাগ করে নিয়েছেন—পূজা চেরী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম

ঢাকাই সিনেমার তরুণ নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে শুরু হয়েছিল তাঁর ক্যারিয়ার। ফলে ইন্ডাস্ট্রিতে পরিচিতিও পেয়েছেন খুব দ্রুত। নিজেকে নিয়ে গেছেন হালের জনপ্রিয় নায়িকার তালিকায়। এবারের দুর্গাপূজা কেমন কাটছে এই চিত্রনায়িকার, সেটাই জানালেন তিনি।

বললেন, ‘দশমী এলে মন খারাপ লাগে; কারণ পূজা শেষ হয়ে যায়। তবে এর মধ্যে আনন্দের বিষয় হচ্ছে সিঁদুর খেলা। এটা আমার খুব ভালো লাগে। দশমীতে সিঁদুর খেলব, এটিই প্ল্যান।’

এছাড়া মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর কথাও জানালেন পূজা চেরী। জানালেন, হাজার ব্যস্ততা বা শুটিং থাকলেও একটু সময় বের করে পূজামণ্ডপে যান তিনি। আজ ঘুরে বেড়াবেন মিরপুর এলাকার মণ্ডপগুলোতে। 

এবারের দুর্গাপূজায় বেশ কিছু উপহারও পেয়েছেন পূজা চেরী। বলেন, ‘পূজায় অন্যদের উপহার দিয়েছি, আবার উপহার পেয়েছিও। পূজায় উপহার দেওয়া-নেওয়া খুব ভালো লাগে।’

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর