শুভ বিজয়া

‘দশমীতে একাত্তরের স্মৃতিমাখা বিগ্রহটি বের করা হয়’

এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ (২৪ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে ইতি টানা হবে এই মহাযজ্ঞের। পূজাকে ঘিরে তৈরি হয় সহস্র স্মৃতি, শতকথা। তেমনই কিছু কথা ভাগ করে নিয়েছেন—ঊর্মিলা শ্রাবন্তীকর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম

অষ্টমীর দিন (২২ অক্টোবর) ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। তাঁকে ছাড়াই এবার পূজা করতে খুব শূন্য লাগছে। মনের মধ্যে সেই কষ্টটা আছে। এর ভিতরেই চলছে পূজার সব আয়োজন। আমার মা এলাকার পূজা কমিটির সদস্য। তাঁকে নিয়ে মণ্ডপে যাওয়া-আসা করছি। কেনাকাটা বলতে মায়ের জন্য শাড়ি কিনেছি। মূলত তাঁকে ঘিরেই সব ব্যস্ততা; হাসি-আনন্দ। অন্যদিকে, বাবাকে খুব মিস করছি। এছাড়া আমরা দুই বোন-এক ভাই। কিন্তু আমি ছাড়া বাকি দুজনেই আছে দেশের বাইরে। তাঁদেরকেও খুব মিস করছি।

বাবার সঙ্গে ছোটবেলায় বিসর্জনের দিন ঘুরতে যাওয়ার অনেক স্মৃতি মনে পড়ছে। তাঁর সঙ্গে সদরঘাটে বিসর্জন দেখতে যেতাম। এছাড়া আমরা যখন চট্টগ্রামে ছিলাম, তখনও বাবার সঙ্গে প্রতিমা বিসর্জনে যেতাম। সেখানে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঢাকের বাদ্য-বাজনায় চমৎকার আয়োজনে মেতে ওঠেন সবাই। আমার জীবনের সেরা স্মৃতিময় মুহূর্ত পতেঙ্গায় দেবী বিসর্জন দিতে যাওয়া। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে নৌকায় ঘুরে ঘুরে নদীতে বিসর্জন হয়। সেখানে সেতু থেকে দুই পাড়ের সবগুলো প্রতিমাই দেখা যায়।

মায়ের সঙ্গে ঊর্মিলা শ্রাবন্তীকর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, আমাদের বাসায় দশমীর দিন সকালে একটা ছোট পূজা হয়। যেটার নাম যাত্রা। আর বিকালে ধর্মীয় অর্চনা হয়। সেদিন একাত্তরের স্মৃতিমাখা একটি বিগ্রহ আছে আমাদের, সেটি বের করা হয়। মুক্তিযুদ্ধের সময়ে আমাদের বাড়িতে আগুন দিয়েছিল পাকিস্তানি-রাজাকাররা। দেশ স্বাধীনের পর এই বিগ্রহটি সেখান থেকে উদ্ধার করা হয়।

অনুলিখন: রাব্বানী রাব্বি

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর