শুভ বিজয়া

বাঙালি সাজে নজর কাড়লেন ক্যাটরিনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম

প্রতি বছরই সেলিব্রিটিদের অনেকে উত্তর বোম্বের দুর্গাপূজায় অংশ নেন। এবার নবমীতেও সেই একই চিত্র দেখা যায়। ক্যাটরিনা কাইফকেও দেখা গেল সেই পূজায়। বাঙালিয়ানা সাজে এদিন নজর কাড়লেন অভিনেত্রী। একটি উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে তাঁকে দেখা যায়। 

ক্যাটরিনা যখন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভিতর প্রবেশ করেছিলেন, তখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও ছিলেন। এবং দুই অভিনেত্রী পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন।

ইনস্টাগ্রামে একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে, ক্যাটরিনাকে সোমবার মণ্ডপে আসতে দেখা গেছে। তখন হলুদ রঙা শাড়িতে সেজেছিলেন তিনি। শাড়ির সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ। সবমিলিয়ে একেবারে ঐতিহ্যবাহী বাঙালিয়ানা সাজ। অভিনেত্রী খোলা চুলে হালকা মেকআপ আর কানে ঝোলা দুল পরেছিলেন। তিনি দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে পাপারাৎজিদের জন্য পোজও দেন। এ ছাড়া প্যান্ডেলের ভিতরে উপস্থিত ভক্তদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন। এরপরেই ক্যাটরিনাকে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়। রানি একটি নীল ব্লাউজের সঙ্গে মানানসই ক্রিম রঙের শাড়ি পরেছিলেন।

ঐতিহ্যবাহী সাজে অনবদ্য দেখাচ্ছিল ক্যাটরিনাকে। অনেক ভক্ত এমন মন্তব্যও করেছেন অভিনেত্রীকে দেখে। কেউ বলেছেন, ‘তাঁকে শাড়িতে মন্ত্রমুগ্ধ দেখাচ্ছে।’ কেউ-বা বলেছেন, ‘সবচেয়ে সুন্দরী ক্যাটরিনা। তাঁর কমনীয়তা, তাঁর সৌন্দর্য সবদিক থেকে অনবদ্য তিনি।’ একটি মন্তব্যে লেখা ‘তিনি সত্যিই খুব সুন্দর।’ কারও মতে আবার, ‘ক্যাটরিনা ভারতীয় নন, তবুও তিনি আমাদের ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন।’

চলতি বছর পূজায় কাজল ও রানি মুখোপাধ্যায়কেও পাপারাৎজিদের আলিঙ্গন করতে এবং পোজ দিতে দেখা গেছে। জয়া বচ্চনকেও অন্য একটি ভিডিওতে রানির সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে রানি, তাঁর ভাইয়ের বউ শর্বানী মুখোপাধ্যায় ও জয়া বচ্চনকে একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজার এই উৎসবে প্রতিদিনই কোনো না কোনো সেলিব্রেটির উপস্থিতি দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে পরবর্তীতে সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘লেকে প্রভু কা নাম’ নামে একটি গানও। এছাড়া ক্যাটরিনার ঝুলিতে রয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘মেরি ক্রিসমাস’ নামে আরও একটি সিনেমা। যাতে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সঙ্গে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর