আমি তো এমন জীবন প্রার্থনা করেছিলাম: ফারুকী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম

ক্যারিয়ারে সিনেমা, নাটক ও ধারাবাহিকসহ নানা ধরনের জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে সমাদৃত হয়েছে তাঁর নির্মাণ। সর্বশেষ চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এর মধ্যে প্রথম সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয়েও নাম লিখিয়েছেন এই নির্মাতা। এতে স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে তাঁকে।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ট্রেলারও। এতে বাস্তব জীবনে ফারুকী-তিশার সম্পর্কের নানা চড়াই-উতরাইয়ের গল্পও যে উঠে আসছে, তেমন আভাস মিলেছে। এমনকি বুধবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যমেও অনেকটা যেন সেই ইঙ্গিতই দিলেন এর নির্মাতা ফারুকী। বললেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’

সম্প্রতি এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এ ছাড়া, আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে এটি। তবে সৃষ্টিশীল কাজে শেষ বলে কিছু নেই। সেই প্রচাষ্টাতেই আবারও সিনেমাটির কিছু অংশ শুট করেছেন ফারুকী। জানিয়েছেন, এটি হচ্ছে শেষ দৃশ্য এবং শুধুই ওটিটি ভার্সনে দেখতে পাবেন দর্শকরা।

শেষ দৃশ্যের শুটিংয়ে ফারুকী ও তিশা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফারুকী বললেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিল একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিল। আর আজকে (বুধবার) আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধুমাত্র ওটিটি ভার্সনেই দেখা যাবে।’ 

যোগ করে তিনি আরও বলেন, ‘অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা, যাতে দ্রুত সবাই দেখতে পায়।’

প্রসঙ্গত, জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে মেয়ে ইলহামকে নিয়ে আজ ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন ফারুকী-তিশা। আগামীকাল থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। সেখানে আইকনস সাউথ এশিয়া বিভাগে প্রদর্শিত হবে তাঁদের ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটি প্রসঙ্গে ফারুকীর ভাষ্য, ‘এই ছবিটি মূলত আমাদের মেয়ে ইলহামের প্রতি ভালোবাসার পত্র! অথবা সকল মেয়ের উদ্দেশ্যে তাঁর মায়ের ও বাবার ভালোবাসার পত্র।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির কথা রয়েছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর