অপহরণের ১ ঘণ্টা পর মিলল চিকিৎসকের মরদেহ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:৩৭ পিএম

রাজশাহীতে অপহরণের এক ঘণ্টা পর এরশাদ আলী দুলাল নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ইসমাইল হোসেন জানান, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসে নগরীর কিস্টোগঞ্জ বাইপাস মোড় আসেন মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন। প্রথমে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করেন তাঁরা। পরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান দুলালকে।

অপহরণের ঘণ্টা খানেক পরেই নগরীর সিটি বাইপাস এলাকা থেকে এরশাদ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইসমাইল হোসেন আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
চার শ বছর বয়সী জিনের বাদশা সেজে শতাধিক মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল হামিদ।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর