এআই মামলা ঘিরে প্রতারণা, প্রশ্নের মুখে বিআরটিএ

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া খুদে বার্তা পাঠাচ্ছে প্রতারক চক্র। তাদের ধরতে পুলিশের উদাসীনতা ও বিআরটিএ’র খামখেয়ালির অভিযোগ সাইবার বিশেষজ্ঞদের। 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৫১ এএম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া খুদে বার্তা পাঠাচ্ছে প্রতারক চক্র। তাদের ধরতে পুলিশের উদাসীনতা ও বিআরটিএ’র খামখেয়ালির অভিযোগ সাইবার বিশেষজ্ঞদের। 

ব্যস্ত সড়কে লাল বাতি জ্বলার সাথে সাথে থমকে যাচ্ছে যানবাহন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আইন ভঙ্গকারীদের নামে মামলা দেওয়া হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে চলে যাচ্ছে বার্তা, অনলাইনেই দেওয়া যাচ্ছে জরিমানা। 

তবে, এই সুযোগটিই কাজে লাগাচ্ছে অসাধু চক্র। ‘জরিমানা পরিশোধ–সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি’ শিরোনামের ভুয়া বার্তায় জরিমানা পরিশোধের সময়সীমা জানিয়ে লিংক পাঠাচ্ছে প্রতারকরা। অনেক চালকই না বুঝেই দিচ্ছেন জরিমানা, অনেকে প্রশ্ন তুলছেন দায়িত্বরতদের নিয়ে। 

এক ভুক্তভোগী বলেন, ‘গত এক সপ্তাহ আমি বাইক ব্যবহারই করিনি। জুনের ১ তারিখে এসএমএস আসে এবং ওই দিনই জরিমানা দেওয়ার শেষ দিন বলা হয়। তারপর আমি ওয়েবসাইটা ভেরিফাই করলাম, দেখলাম যে হোমপেজটা অনেকটা বিআরটিএ এর মতো করেই।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘যাদের কাছে বিআরটিএর লাইসেন্স আছে তাদের কাছেই শুধু এই মেসেজটা গেছে। সে ক্ষেত্রে এইটার সাথে বিআরটিএ’র কেউ জড়িত আছে কিনা সেটাও একটা সন্দেহ আছে।’

প্রতারণা রুখতে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, জরিমানার জন্য নির্দিষ্ট একটি নম্বর থেকেই বার্তা দেওয়া হবে। 

ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের দুইটি নাম্বার দেওয়া আছে, ওই দুইটা নাম্বার থেকে আমরা বার্তা পাঠাব। বিভিন্ন বিদেশি নাম্বার থেকে শুরু করে, সামাজিক মাধ্যমে যেসমস্ত জিনিসগুলো চলে আসছে এগুলো শতভাগ মিথ্যা এবং বানোয়াট। আমরা সবাইকে বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।’

তবে সাইবার বিশ্লেষকেরা বলছেন ভিন্ন কথা। চক্রের সাথে জড়িতদের বের করতে ডিএমপির উদাসীনতার অভিযোগ তাদের। বিআরটিএ'র খামখেয়ালির অভিযোগও করেছেন বিশেষজ্ঞরা। 

সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘যারা ট্যাক্স টোকেন নাম্বারগুলো হালনাগাদ করেন, সেই অপারেটর ইউজার পাসওয়ার্ড অন্য কোথাও দিয়েছে কিনা সেটা তদন্ত করাটা খুবই জরুরি। বিআরটিএ যদি কোনো প্রকার উদ্যোগ নেয়, ওই নাম্বারটি কোনো প্রকার সুযোগ নেয়, মাক্সিং করে সেটার নিয়ন্ত্রণ করা আমাদের গেটওয়েতে থাকা উচিত। আশা করি আমাদের সেই সক্ষমতা আছে। সে ক্ষেত্রে আমি অবশ্যই বলব এটা উদাসীনতা।’

ঢাকার বিভিন্ন মোড়ে ৭ মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এরই মধ্যে মামলা হয়েছে ২ হাজারের বেশি। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তার ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর