ঐশ্বরিয়াকে নিয়ে পাক ক্রিকেটারের অনাকাঙ্ক্ষিত মন্তব্য, অমিতাভের ক্ষুব্ধ টুইট

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

দিন কয়েক আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক।

বলেন, তাকে বিয়ে করাটা পাক ক্রিকেটারের স্বপ্ন! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য শুনেই ‘রে-রে’ করে উঠেছিল নেটপাড়ার একাংশ! এবার লিখলেন শ্বশুর জি অমিতাভ বচ্চন। 

সম্প্রতি বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুল রাজ্জাক, উমর গুল, শহিদ আফ্রিদিরা। সেখানেই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলেন রাজ্জাক। তার মন্তব্য, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। যদি কেউ মনে করে ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে, সেটা কখনই সম্ভব নয়।’ ব্যস, এই বেফাঁস মন্তব্যের মাশুলও গুণতে হয় রাজ্জাককে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হয় তাকে।  

এমন বিতর্কিত মন্তব্যের পরই এক্স হ্যান্ডেলে বিগ বি একটি ইঙ্গিতপূর্ণ টুইট করলেন। যেখানে করজোড়ে নমস্কার ইমোজি দেওয়ার পাশাপাশি দিয়েছেন ‘রেড ফ্ল্যাগ’। অগ্রহণযোগ্য কোনও কিছুর ক্ষেত্রে এ ধরনের লাল পতাকা দেখানো হয়। অমিতাভ লিখেছেন—‘এটার অর্থ কোনও ছাপা অক্ষরের থেকে অনেক বেশি।’

কীসের ইঙ্গিত দিলেন অমিতাভ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাথায়। তাহলে কি রাজ্জাককে এমন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা করে দিলেন? নাকি বউমাকে অপমান করার নীরব প্রতিবাদ এটি!

কর্মই জীবন—এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩’র ঘরে, তবে এখনও সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
ভারত–পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা। পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর