হঠাৎ শাহরুখের বাড়িতে কেন ফুটবল তারকা বেকহ্যাম?

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। তাঁর এই সফর নিয়ে বলিউড তারকাদের উন্মাদনা চোখে পড়ার মতো। ওয়াংখেড়ে গ্যালারিতে বসে উপভোগ করেছেন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। ম্যাচ শেষে সাবেক এই স্টাইলিশ ফুটবলার ছিলেন বলিউডে বিভিন্ন পার্টির মধ্যমণি। নিজেদের বাড়িতে তাঁর আগমণ উপলক্ষে পার্টি রেখেছিলেন অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। সেই পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর, মালাইকা আরোরা, কারিশমা কাপুরের মতো তারকারা।

শুধু সোনমের বাড়িই নয়, মুম্বাইয়ে বেকহ্যাম ঢুঁ মেরেছেন অনেক জায়গায়ই। শুক্রবার নিজ দেশে ফিরে যান তিনি। তার আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে শাহরুখের বাসভবন মান্নাতে যান এই ফুটবল তারকা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বেকহ্যামকে আলাদাভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন বলিউড বাদশাহ। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন তিনি। যদিও কারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, কী কারণে এই পার্টি, সবটাই লোকচক্ষুর আড়ালেই রেখেছেন শাহরুখ। 

অন্যদিকে, সোনমের বাড়ির পার্টির ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেই পার্টিতে বেকহ্যামকে ঘিরে ছিলেন বলিউডের তারকারা। কখনও দেখা গেছে, ফুটবল তারকার হাতে জড়ানো সাদা ফুলের মালা। কখনও আবার পানীয়ের গ্লাস। কখনও আবার তাঁকে জড়িয়ে ছবি তুলেছেন কারশিমা। এ ছাড়াও মুম্বাইয়ের মেটার (ফেসবুক) অফিসে সারা আলি খানের সঙ্গে দেখা যায় বেকহ্যামকে। 

এক কথায়, বেকহ্যামের এই ভারত সফর কেটেছে ব্যাপক ব্যস্ততার মাঝে। গোটা ভারত যেন উন্মাদনায় মজেছিল তাঁকে পেয়ে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর