ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে শরীয়তপুরে নারীর মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে বসত ঘরের ওপর গাছ পড়ে জুলেখা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জুলেখা বেগম (৬০) ওই গ্রামের মৃত সত্তর আলী বেপারীর স্ত্রী ছিলেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, মিধিলির আঘাতে গাছ বসত ঘরের ওপর পড়লে ওই ঘরে থাকা এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছ ও দেয়াল চাপায় আরও সাত জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে দেয়াল ধসে চার জন এবং চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই ও টাঙ্গাইলে ঝড়ে গাছ পড়ে তিন জন মারা গেছে।

মিধিলির প্রভাবে উপকূলীয় জেলাসহ প্রায় সারা দেশেই দিনভর ছিল মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। বিনষ্ট হয়েছে খেতের ফসল।

বৃহস্পতিবার রাত থেকেই দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয় বাগেরহাটে। শুক্রবার সকালে তীব্রতা আরও বাড়ে। ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রমের পর কমতে থাকে বৃষ্টি ও বাতাস। পটুয়াখালীতে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের তীব্রতা কমে আসে শুক্রবার দুপুরের দিকে। ঝড়ের কারণে অনেক জায়গায় ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালীর বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছ। বৈদ্যুতিক তার ছিঁড়ে বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। বন্ধ রাখা হয় হাতিয়ার সাথে সারা দেশের নৌ-যোগাযোগ।

পিরোজপুরের কঁচা, বলেশ্বর, কালিগঙ্গা নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয় জনজীবন।

সাতক্ষীরায় জোয়ারের পানির উচ্চতা বাড়ায় আশাশুনির কুড়িকাহুনিয়া ও রুইয়ার বিলের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
বড় ছেলে ডক্টরেট, আছে বিশ্বের একাধিক নামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, পড়ান বুয়েটে। মেঝ ছেলে সরকারের যুগ্ম সচিব। আর ছোটোজন কানাডা প্রবাসী। নিজের জীবনের সবটুকু দিয়ে প্রতিষ্ঠিত করা সন্তানদের কারও কাছেই...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর (রহ.) মাজারের কুমিরটিকে খুব শিগগির অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাজারের সার্বিক নিরাপত্তা ও মাজার ব্যবস্থাপনা বিষয়ক এক...
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর