যে কারণে টস জিতে ফিল্ডিং নিল অস্ট্রেলিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

ফাইনালে টস জিতেছে অস্ট্রেলিয়া। দলটার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং করার। ফলে প্রশ্ন উঠেছে, কেন টস জিতে ফিল্ডিং নিল অস্ট্রেলিয়া? ইতিহাসের দিকে তাকানো যাক। সর্বশেষ তিন বিশ্বকাপে যে দল পরে ব্যাটিং করেছে, তারাই জিতেছে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড, ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ২০১১ বিশ্বকাপে ভারত - সবাই রান তাড়া করেই জিতেছে। শুধু তাই নয়। আজ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে এখানে ম্যাচ হয়েছে চারটি। চার ম্যাচের তিনটিতেই জিতেছে সে দল, যারা পরে ব্যাট করেছে। প্যাট কামিন্সের সিদ্ধান্তের পেছনে এ কারণও কাজ করতে পারে! 

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর