বলিউডে শীর্ষ ধনী শাহরুখ, তালিকায় আরও যাঁরা আছেন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন শাহরুখ খান। বছরে এভাবে পরপর দুটি ছবি ব্লকবাস্টার পাওয়া যেকোনো অভিনেতার ক্যারিয়ারেই বিরল। এরপর ভক্তদের জন্য এল এই তারকার আরও একটি সুখবর। চলতি বছরে ৬০০০ কোটি রুপির বেশি সম্পত্তি নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত প্রতিবেদনে নাম রয়েছে হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার ও আমির খানেরও।

যেখানে বলিউড বাদশার আয় দেওয়া হয়েছে যেখানে ৭৩৫ মিলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় সেই অঙ্ক দাঁড়ায় ৮ হাজার কোটিরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হৃত্বিক রোশন (৪১০ মিলিয়ন ডলার)। তৃতীয় নাম আসে অমিতাভের (৩৭৫ মিলিয়ন ডলার)। চতুর্থ স্থানে আছেন সালমান খান (৩৫৫ মিলিয়ন ডলার)।

এর আগে ২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আট বছর পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি।

এদিকে, বড়দিন উপলক্ষে চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। যাতে কিং খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। রয়েছেন বোমান ইরানি ও ভিকি কৌশলও।

এ ছাড়া শিগগিরই শাহরুখ-সালমানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলেও গুঞ্জন রয়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সে এ দুই তারকাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এর আগে ১৯৯৫ সালে ‌‘করণ অর্জুন’ ছবিতে প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর