ত্রিপাঠীর সঙ্গে গিয়ে জয়া দেখা পেলেন সেতুপতির

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

সোমবার (২০ নভেম্বর) পর্দা উঠেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই)। ভারতের গোয়ায় শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত পাঁচটি চলচ্চিত্র। তার মধ্যে একটি ‌‘করক সিং’। উৎসবের উদ্বোধনী দিনে (২০ নভেম্বর) উন্মুক্ত হয়েছে বলিউডের এ সিনেমার ট্রেলার।

জয়ার প্রথম বলিউড সিনেমা এটি। যেখানে তিনি পর্দা ভাগ করে নিয়েছেন দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

ভারতের এই চলচ্চিত্র উৎসব যেন তারকাদের মিলনমেলা। বলিউড-টলিউড-কলিউডের অনেক তারকায় উপস্থিত হন এতে। মজার বিষয় হলো, ‘করক সিং’ টিমের সঙ্গে গিয়ে সেখানে জয়া সাক্ষাৎ পেয়েছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতির। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সান্নিধ্যে সেই আনন্দ মুহূর্তের একটি স্থিরচিত্রও শেয়ার করেছেন অভিনেত্রী।

এদিকে, প্রকাশ্যে আসা ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার দেখে সিনেমাটির গল্পের তল পাওয়া কঠিন। কেননা এ যেন ‘প্রচ্ছদ দেখে বইকে বিচার করা’র মতো! তবে প্রাথমিক কিছু ধারণা মিলেছে। ট্রেলারে দেখা গেছে, এ কে শ্রীবাস্তব (পঙ্কজ ত্রিপাঠি) নামের এক ব্যক্তি রেট্রোগ্রেড অ্যামনেশিয়ায় আক্রান্ত হয়ে অতীতের স্মৃতি হারিয়ে ফেলেছেন। এরপর তাঁর কাছে এসে সম্পর্কের গল্প শুনিয়ে পরিচয় দিতে চায় কন্যা, প্রেমিকা ও অফিসের বস। কিন্তু শ্রীবাস্তব কাউকেই চিনতে পারে না। সত্যিই চেনে না, নাকি না চেনার ভান? কিংবা যাঁরা তাঁর কন্যা, প্রেমিকা কিংবা বসের পরিচয় দেয়, তাঁদের মধ্যে কার গল্পটা সত্য? এমন বিভিন্ন রহস্যে জমাটবাঁধা ট্রেলার। যেটা উন্মোচন হবে পুরো সিনেমায়। 

এ ছাড়া ট্রেলারে দর্শকদের নজর কেড়েছে বেশ কিছু ট্যাগলাইন। যেমন ‌‘একটি ঘটনা, চারটি গল্প’ কিংবা ‘কোনটি সত্য’। 

প্রসঙ্গত, ‌‘করক সিং’ ছাড়াও এ উৎসবে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ঝরা পালক’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ নামের আরও চারটি চলচ্চিত্র।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর