পুরনোতেই আস্থা, মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর ও মমতাজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হলো আজ। বেশ কিছু আসনে দলটির প্রার্থী হচ্ছেন নতুন মুখ। তবে নীলফামারী-২ ও মানিকগঞ্জ-২ আসনে পুরনোতেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারী-২ আসন থেকে এবারও মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। অন্যদিকে, মানিকগঞ্জ-২ আসনেও এবার মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আসাদুজ্জামান একই আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর মন্ত্রীসভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সবশেষ, ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২০১৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান তিনি। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনেও একই আসনে ভোটে দাঁড়ান এই তারকা।

প্রসঙ্গত, আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম ছাড়াও বিনোদন অঙ্গন থেকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হলেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বাজছে নির্বাচনী ডামাডোল। ব্যস্তমুখর চলচ্চিত্র নির্মাতারা। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। ...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ বিষয়ে বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের...
শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এদিন মাহমুদ কলি-নিপুণ পরিষদকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে ডিপজল-মিশা পরিষদ। চলচ্চিত্র শিল্পী সমিতির...
রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখেই তাদের এই কর্মকাণ্ড বলে অনেকেই বলছেন।আলোচিত এ অভিনেতা...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর