রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখেই তাদের এই কর্মকাণ্ড বলে অনেকেই বলছেন।
আলোচিত এ অভিনেতা দুই জন মিশা-ডিপজল প্যানেল তৈরি করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার এ ইফতারের অংশ নেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী। গেল বৃহস্পতিবার মিশা-ডিপজল প্যানেলের ইফতার আয়োজনে হাজির হন একঝাঁক শিল্পী। এ সময় চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘এটা শুধু এক দিনের জন্য নয়। পুরো মাসজুড়েই চলবে আয়োজন।’
প্যানেলেরে সভাপতি মিশা সওদাগর জানান, তারা বুঝতে পারেননি এত শিল্পী হাজির হবেন। শিল্পীদের সাড়ায় অভিভূত তারা।
ডিপজল বলেন, ‘এফডিসির পরিবেশ ও ফিল্ম ইন্ডাস্ট্রির যেন ভালো কিছু হয়, এ জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা যারা সবাই মিলে ইন্ডাস্ট্রির ভালো করার চেষ্টা করব।’
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিত্রনায়িকা নিপুণের ওপর ক্ষোভ ঝাড়লেন নানা শাহ। তাঁর ভাষ্য, ‘আগেরবার আমি ও ডি এ তায়েব নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশায় তাদের সঙ্গে নির্বাচন করা। তারা (ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার) কথা দিয়েছিল সিনেমা নির্মাণ করবেন। একটি কথা মনে রাখবেন, শিল্পী সমিতি সিনেমা নির্মাণ করতে পারে না। কিন্তু নিপুণ কথা দিয়েছিল, তারা ৬টি সিনেমা নির্মাণ করবে। আমি তার কথা অনুযায়ী এগিয়ে ছিলাম। দুটি সিনেমায় এন্টি করেছিলাম। কিন্তু তারা আমার পাশে কেউ আসেনি।’
এদিকে, নিপুণের তরফ থেকে প্যানেলের ঘোষণা এখনো আসেনি। তিনি শাকিব খান, অনন্ত জলিলসহ বেশ কয়েকজনকে অনুরোধ করলেও তারা রাজি হননি।


ওমরাহ পালনে সৌদিতে ফেরদৌস
স্কুলে যাচ্ছেন মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র শুদ্ধ! 
