টিকিট বিক্রিতে রেকর্ড, শাহরুখের পর এবার রণবীর ঝড়

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

টিজার আর ট্রেলারে ধামাকার ইঙ্গিত দিয়েছিল বলিউড তারকা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। আর সেটাই যেন সত্য হতে যাচ্ছে। শাহরুখ খান ঝড়ের পর এবার বক্স অফিসের পেন্ডুলাম রণবীরের হাতে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই রেকর্ড রণবীরের। 

স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট বলছে, ‘অ্যানিম্যাল’ ছবিটি ইতিমধ্যেই ভারতীয় বাজারে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এই ছবির ৬, ০৩৬টি শো জুড়ে মোট ২,০৯,৯৮৬ টি টিকিট বিক্রি হয়েছে। যা থেকে আয় হয়েছে ৬.৪২ কোটি রুপি। সিনেমার হিন্দি সংস্করণটির ১,৭৬,১৯২ টি টিকিট বিক্রি হয়েছে, যা থেকে ৫.৮৭ কোটি রুপি উঠে এসেছে। তেলুগু সংস্করণের ৩৩,৪৫৩ টি টিকিট বিক্রি হয়েছে, আয় হয়েছে ৫৪ লক্ষ রুপি। আর তামিল সংস্করণের ৩৪১ টি টিকিট বিক্রি হয়েছে যা থেকে আয় হয়েছে ৩২,৭৪০ রুপি। জানা যাচ্ছে দিল্লি ও তেলেঙ্গানা অঞ্চলে সবথেকে বেশি 'অ্যানিম্যাল'-এর টিকিট বিক্রি হয়েছে। যা থেকে প্রযোজকদের ঘরে এসেছে যথাক্রমে ১.৫১ কোটি এবং১.২৩ কোটি রুপি।  

অন্যদিকে গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখ খানের জওয়ান'। আর উদ্বোধনী দিনের ৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়। যার মূল্য ছিল ৯ কোটি রুপির মতো।

মুক্তির আগে থেকে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ফিল্ম সমালোচকদের আশা মুক্তির দিনই ছবির ব্যবসা ৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। শনিবার থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।  প্রাথমিকভাবে মনে হচ্ছে ফিল্ম সমালোচকদের ভবিষ্যৎবাণীই সত্যি হতে চলেছে।

সম্প্রতি ছবিটি ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের তরফে ‘এ’ সার্টিফিকেট পায় ‘অ্যানিম্যাল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিম্যাল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‌‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানা। 

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর