পরীর ছেলের জন্মদিনের থিম মিলে গেল আলিয়ার মেয়ের আয়োজনে!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর মা পরী যেন হরিণী। ছিল বন-জঙ্গলের আবহ!

অন্যদিকে, প্রথমবারের জন্মদিনে মনের সুখে দু’হাতে কেক চটকেছিল বলিউড জুটি রণবীর-আলিয়াকন্যা রাহা। ৬ নভেম্বর উদযাপন করা হলো তার দ্বিতীয় জন্মদিন। আর সে ছবি নেট মাধ্যমে আসাতেই অনেকে বাঙালিই চমকে গেছেন। তারা সাজ-সজ্জায় মনে করিয়ে দিলেন পরী ও পুণ্যকে।

কেক কাটছেন পরী ও পুণ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া থিমটাও মিলে যায়। রাহার জন্মদিনের থিম বা ভাবনা ‘জঙ্গল’। বিষয়টি কাকতালীয় বলছে সবাই। তবে পশ্চিমবঙ্গে এ নিয়ে আলোচনাও চলছে। সেখানকার দু’একটি বেশ গুরুত্ব দিয়েছে এমন মিলকে। 

রণবীর-আলিয়ার মেয়ের জন্মদিনে কী কী হলো? সেই ছবিও রাহার জন্মদিনের পরের দিনই ফাঁস। কাপুর বংশের চতুর্থ প্রজন্মের কন্যের জন্মদিনে দুই থাকের কেক। খরগোশ, ভাল্লুক, গাছপালা দিয়ে সাজানো চারপাশ। গায়ে রাহার উদ্দেশে লেখা, ‘শুভ জন্মদিন’। একই থিমে সাজানো জন্মদিন উদযাপনের জায়গাটিও। সেখানে ভাল্লুক, বাঁদরছানা, হাতির বড় বড় কাটআউট রাখা। সঙ্গে রংবেরঙের বেলুন, নকল গাছপালা। আজও ছোটদের প্রথম পছন্দ কার্টুনের দুনিয়া।

রাহার জন্মদিনে নানা মহেশ ভাট, সোনি রাজদান, নীতু কাপুর, নীনা গুপ্তা। ছবি ইনস্টাগ্রাম। সেখানকার জনপ্রিয় চরিত্র ডোনাল্ড ডাক বা মিকি মাউসকে সামনে দেখলে তাদের খুশি ধরে না। সে কথা মাথায় রেখেই হাজির ছিল জীবন্ত মিকি আর তার প্রেমিকা মিনি মাউস! পূর্ণবয়স্ক দুই ব্যক্তি মুখোশ আর দুই কার্টুন চরিত্রের পোশাক পরে মাতিয়ে দেন পার্টি। আমন্ত্রিত খুদেরাও তাঁদের দেখে মহাখুশি। সেই দলে ছিলেন রাহার পরিচালক নানা মহেশ ভাটও। তিনি মিকি আর মিনির মাঝে দাঁড়িয়ে পোজও দেন! ছিলেন দাদি নীতুও।

এসেছিলেন সোনি রাজদান, পূজা ভাট, সাহিন। কাপুর খানদান থেকে কারিশমা, কারিনা, তাঁদের ছেলেমেয়েরাও ছিলেন।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর