‘আন্ডারডগ’ হয়ে আসছেন মোশাররফ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

টেলিভিশন নাটকের প্রশংসিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘সাপলুডু’। এরপর বিরতি দিয়ে এসেছে ‌‘ডার্ক রুম’, ‘ছক’, ‌‘নীল দরজা’ ও ‘কালো প্রজাপতি’র মতো বেশ কিছু ওয়েব কনটেন্ট। এবার অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আসছে এই নির্মাতার নতুন কাজ। যে প্রসঙ্গে গতকাল মঙ্গলবার একটি পোস্টার শেয়ার করে ইঙ্গিত দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই। হ্যাঁ, সেই কাজটিই পরিচালনা করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। সিরিজটির নাম ‌‘মোবারকনামা’। চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির।

সিরিজটির কাহিনি পুরান ঢাকা কেন্দ্রিক। যে কারণে শুটিংও হয়েছে পুরান ও নতুন ঢাকা মিলিয়ে। ইতিমধ্যে সম্পূর্ণ শুটিং সম্পন্ন। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। তবে শেষদিকে এসে নির্মাতাকে আবারও লোকেশনে ফিরতে হয়েছে। পুরান ঢাকায় আজ ‘মোবারকনামা’র বি-রোল শুট হচ্ছে। সেখান থেকেই ইনডিপেনডেন্ট ডিজিটালকে কাজটির অভিজ্ঞতা জানালেন দোদুল। বললেন, ‘‘মোশাররফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই অনেক গ্রেট হয়। কেননা তাঁর সঙ্গে বহুদিন ধরে তো এক ধরনের টিউনিং (বোঝাপড়া) এমনিতেই রয়েছে। এছাড়া, আমাদের বিশ্বাসের জায়গাটাও অনেক কাছাকাছি। যেমন মাটিতে দাঁড়িয়ে ফেস টু ফেস মানুষকে দেখার অভিজ্ঞতাকে আমরা বিশ্বাস করি। বাস্তবে যাঁদের কখনও দেখিনি, সেই ধরনের গল্প সচরাচর আমি বলি না; মোশাররফও তাই। তো এই জায়গা থেকে আমরা দুজনে যা বিশ্বাস করেছি, সেটাই করেছি ‘মোবারকনামা’য়।’’
 
মোশাররফ করিমকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। ছবি: হইচই

জানা গেছে, আট পর্বের এই সিরিজে আইনজীবীর ভূমিকায় থাকছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন শবনম ফারিয়া ও শাহনাজ সুমিসহ আরও অনেকে।

অভিনেতা মোশাররফ করিমের চরিত্রটি প্রসঙ্গে জানতে চাইলে বেশি কিছু খোলাসা করতে চাইলেন না দোদুল। শুধু বললেন, ‌‌‘মোশারর‌ফ এতে খুবই আন্ডারডগ একটা ক্যারেক্টার। আপাত দৃষ্টে মনে হয়, ও জিতে গেছে। কিন্তু আসলে ও জিতে না, ও হেরে যায়। এবং হেরে ‍গিয়ে আবারও ঘুরে দাঁড়ায়। যেটা আসলে আমাদের সাধারণ জীবন। আমরা হেরে যাই, কিন্তু ভাবি যে জিতে গেছি। যখন বুঝি আমরা হেরে গেছি, তখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। মূলত আমরা সবাই-ই আন্ডারডগ।’

চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে পারে ‘মোবারকনামা’। যদিও এখনও চূড়ান্ত হয়নি।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর