‘ভাইয়ের সাথে আমাকেও কবর দিয়ে দাও’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

যুদ্ধবিরতি শেষ না হতেই গত শুক্রবার গাজায় হামলা জোরদার করে ইসরায়েলের সামরিক বাহিনী। সেই হামলা গতকাল শনিবার ও আজ রোববারও অব্যাহত ছিল। গাজা কর্তৃপক্ষ বলছে, মাত্র ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি মারা গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইসরায়েলি হামলায় নিহত এক শিশুর মরদেহের পাশে তার ভাইয়ের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এই ভিডিও প্রকাশ করেছে। তবে পরে এক্স (টুইটারের নতুন নাম) থেকে এই ভিডিও সরিয়ে নেওয়া হয়। 

ভিডিওতে দেখা যায়, মোহাম্মাদ নামের এক শিশুর মরদেহ মাটিতে রাখছেন এক ব্যক্তি। এ সময় একজন বলে ওঠেন, ‘নেতানিয়াহু একে মেরেছে’। এরপর মোহাম্মাদের এক ভাই তার পাশে এসে বসে।

সাঈদ নামের ফিলিস্তিনি ওই শিশুটিকে তখন বলতে শোনা যায়, ‘তোমার মতো আরেকটা ভাই আর কোথায় পাব? তোমাকে বিদায় জানাই। আমার মা কোথায়?’

এ সময় আশপাশের মানুষেরা তাকে সান্ত্বনা দিতে থাকেন। তারা বলেন, ‘তোমার মাকে ছাড়া তোমার ভাইকে কবর দেওয়া হবে না। তোমার মা এলেই এরপর মোহাম্মাদকে কবর দেওয়া হবে।’

এরপর সাঈদ বলে, ‘ভাইরে, তোমার জন্য কিছুই করতে পারলাম না আমরা। তোমার মতো আরেকটা ভাই আর কোথায় পাব?’ এক সময় ওই লাশের ওপর কাপড় দিতে গেলে কান্নায় ভেঙে পড়ে সে। সাঈদ বলতে থাকে, ‘ভাইয়ের সাথে আমাকেও কবর দিয়ে দাও।’

আল–জাজিরার প্রতিবেদককে সাঈদ জানায়, তার ভাইকে ধ্বংসস্তূপের নিচ থেকে তারা উদ্ধার করেছে। সেখান থেকে তার মা ও দাদীকেও উদ্ধার করা হয়েছে। তারা এখন হাসপাতালে। 

আগের দিন শনিবার ২৪ ঘণ্টায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহতের খবর দিয়েছিল গাজা। রোববার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক জানান, এবার ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

যুদ্ধবিরতিতে আরও অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এ পর্যন্ত বাস্তুহারা হয়েছে ১৫ লাখের বেশি মানুষ। এমনটাই জানিয়েছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক।

গাজায় গত শুক্রবার শেষ হয়েছে টানা ৭ দিনের যুদ্ধবিরতি। হামাস–ইসরায়েল যুদ্ধবিরতি শেষ না হতেই গাজায় হামলা জোরদার করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় হামলার জবাবে শনিবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনি ও রোববার তেল আবিব, আশকেলনসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপরই সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। তবে হামাসের অধিকাংশ হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলি হামলা বন্ধ ও সব ফিলিস্তিনি কারাবন্দি মুক্তির আগ পর্যন্ত বন্দিবিনিময় আলোচনা স্থগিত করেছে হামাস। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত শুক্রবার থেকে এ পর্যন্ত গাজায় হামাসের ৪০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনারা। রাফা জেলার আবাসিক ভবনে হামলা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলের বাহিনী। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরেও হামলা চালিয়েছে তারা।

 

এদিকে গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন আরও ‘নাজুক’ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে বলেন, শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল নাসের মেডিকেল হাসপাতালে যায়। সেখানে ৩০০ রোগীর জায়গায় ১ হাজারের বেশি রোগী রয়েছে।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর