ইসরায়েলি কারাগার ফেরত ফিলিস্তিনি তরুণ শোনালেন নির্মম নির্যাতনের কথা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম

হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের ১৮ বছর বয়সী তরুণ মোহাম্মদ নাজাল। মুক্তির পর অধিকৃত পশ্চিত তীরে ফিরে তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিকদের শুনিয়েছেন ভয়াবহ নির্যাতনের গল্প।

মোহাম্মদ নাজাল জানান, ইসরায়েলে কারাবন্দী থাকার সময় তিনি মারধরের শিকার হয়েছিলেন। তাঁকে কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এমনকি তাঁকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মোহাম্মদ নাজালের জন্ম অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে। তাঁর বর্ণনা অনুযায়ী মেডিকেল রেকর্ডগুলো একটি নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং এজেন্সির মাধ্যমে যাচাই করা হয়েছে এবং তিনি যে ইসরায়েলি কারাগারে নির্মম দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন, সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ মিলেছে।

নাজালের মুখে নির্যাতনের বর্ণনা
গত আগস্টে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইসরায়েরি বাহিনী। তাঁদের মধ্যে মোহাম্মদ নাজালও ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে কোনও অভিযোগ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়। গত শুক্রবার তিনি যুদ্ধবিরিতির চুক্তি অনুযায়ী বন্দিবিনিময়ের অংশ হিসেবে কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর মোহাম্মদ নাজাল আল জাজিরাসহ স্থানীয় গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কারারক্ষীরা।

হাতে ব্যান্ডেজ পরা মোহাম্মদ নাজালের ছবি প্রকাশ করে আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম মিসবার। ছবি: এক্স থেকে নেওয়ামোহাম্মদ নাজাল বলেন, ‘একজন ইসরায়েলি কারারক্ষী আমাকে আট মিনিট ধরে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়েছেন। কোথায় লাঠির বাড়ি পড়ছিল, তার খেয়াল ছিল না। আমি হাত দিয়ে কোনোমতে মাথা ঢেকে রেখেছিলাম। লাঠির আঘাতে আমার হাত ভেঙে গেছে।’

দুই হাতে ব্যান্ডেজ পরা নাজালের ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। নাজাল বলেন, ‘আমার হাত ভেঙে গেছে এবং বেশ কয়েকটি আঙুল ভেঙে গেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ডাক্তার বলেছেন, হাড় জোড়া দেওয়ার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

নাজাল অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমাকে তারা মেঝেতে ফেলে পিটিয়েছে। আমি প্রায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে কাতরাতচ্ছিলাম। তবু তারা আমাকে মেঝে থেকে তোলেনি। এমনকি কোনো ধরনের চিকিৎসাসেবা দেয়নি তারা।’

ইসরায়েল কী বলছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তা ওফির গেন্ডেলম্যান একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি দাবি করছেন, কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর নাজালকে একটি রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য। তখন তার হাতে কোনো ব্যান্ডেজ ছিল না। এখন তার হাতে ব্যান্ডেজ কোথা থেকে এল? এর অর্থ হচ্ছে, তিনি মিথ্যাচার করছেন। কারাগার থেকে মুক্ত হওয়ার সময় তিনি ভালো ও সুস্থ ছিলেন।

এ সময় ভিডিওতে তিনি নাজালকে দেখান। ভিডিওতে দেখা যায়, নাজাল ব্যান্ডেজ ছাড়াই রেড ক্রসের গাড়িতে উঠছেন। ওফির গেন্ডেলম্যান বলেন, নাজাল একজন মিথ্যাবাদী। ফিলিস্তিনিরা এমনই করে থাকে। তারা সুকৌশলে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়।

আর কোনও প্রমাণ আছে?
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নাজালই একমাত্র তরুণ নন, যিনি ইসরায়েলি কারাগারের নির্যাতনের বর্ণনা দিলেন। এর আগেও ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া অনেক ফিলিস্তিনি বন্দি তাদের দুঃসহ নির্যাতনের কথা গণমাধ্যমের সামনে বলেছেন।

এ ছাড়া নাজালের কাছে নির্যাতনের প্রমাণও রয়েছে। আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম মিসবার জানিয়েছে, নাজালকে যেদিন মুক্তি দেওয়া হয়েছে, সেদিনই তাঁর মেডিকেল রেকর্ডগুলো বিশ্লেষণ করা হয়েছে। রেকর্ডগুলো ইঙ্গিত দেয় যে, নাজালের হাতের পেছনের হাড়গুলোতে ফ্র্যাকচার হয়েছে।

কারাগার থেকে মুক্ত হওয়ার পর নাজালের বেশ কিছু ছবি তোলা হয়। সেসব ছবিতেও দেখা যায়, নাজালের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া নাজালের হাতের এক্সরে রিপোর্টেও হাতে ফাটলের চিহ্ন ধরা পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিসহ আরও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম নাজালের মেডিকেল রেকর্ডগুলো যাচাই বাছাই করে বলেছে, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। তারা বন্দিদের প্রয়োজনীয় পানি, খাদ্য ও চিকিৎসাসেবা দিচ্ছে না।

গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ছবি: রয়টার্স ক্যাটাগরি: বিশ্ব, মধ্যপ্রাচ্য এদিকে টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষ না হতেই গত শুক্রবার গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেই হামলা গতকাল রোববারও অব্যাহত ছিল। গাজা কর্তৃপক্ষ বলছে, মাত্র ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি মারা গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর