দীর্ঘ সময় অফিসে থাকলেই কি কাজ ভালো হয়?

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

অধিকাংশ করপোরেট অফিসেই নির্দিষ্ট কর্মঘণ্টার চেয়ে বেশি সময় অবস্থান করেন কর্মীরা। কিন্তু প্রশ্ন হলো, অফিসে বেশিক্ষণ অবস্থান করলেই কি কাজ ভালো হয়? উল্টো ঘণ্টার পর ঘণ্টা কাজ করে চাপ ও ক্লান্ত অনুভব করেন কর্মীরা। ফলে কর্মদক্ষতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

কর্মক্ষেত্র সংক্রান্ত মার্কিন মেসেজিং অ্যাপ স্ল্যাকের ওয়ার্কফোর্স ল্যাব সম্প্রতি কর্মঘণ্টা ও কর্মক্ষমতা বিষয়ক একটি জরিপ চালিয়েছে। ওই জরিপের ফলাফলের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশতি হয়েছে মার্কিন সাময়িকী ফোর্বসে। প্রতিবেদনে বলা হয়, কর্মক্ষেত্রে অনেক কর্মচারীকে অতিরিক্ত ঘণ্টা কাজ করতে হয়। যারা ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে বাধ্য হন তাদের কর্মক্ষমতা কমে যেতে পারে। 

প্রায় ১০ হাজার ডেস্ক-ভিত্তিক কর্মীদের ওপর জরিপ চালায় স্ল্যাক। এতে দেখা গেছে, যারা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে তারা অতিরিক্তি ঘণ্টা কর্মক্ষেত্রে থাকা কর্মীদের তুলনায় ২০ শতাংশ বেশি কর্মক্ষম। যারা নির্দিষ্ট কর্মঘণ্টার পরে কাজ করেন তারা অন্যদের তুলনায় দ্বিগুণ কাজের চাপ এবং ক্লান্তি অনুভব করে থাকেন। 

জরিপের ফলাফলে আরও দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বৃহত্তর স্বার্থের নামে কম-বেশি চাপ দিয়ে থাকেন কর্মীদের। ফলে অনেকে মানসিক চাপ ও হতাশা বোধ করেন। কাজের দক্ষতা কমে যায়। ভালো ফল পাওয়া যায় না। 

সাম্প্রতিক এই গবেষণা ও বিশ্লেষণের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং স্ল্যাকের ওয়ার্কফোর্স ল্যাবের প্রধান ক্রিস্টিনা জানজার বলেন, ‘বেশি কাজ করলে ভালো ফল মিলবে আমাদের সমাজে এমনটা প্রচলিত আছে। তবে গবেষণা বলছে বেশি কর্মঘণ্টা মানেই ভালো ফলাফল নয়।’

জরিপে আরও দেখা গেছে, ডেস্ক কর্মীরা অফিসে কাজের জন্য একটি আদর্শ সময় হিসেবে দিনে চার ঘণ্টা আগ্রহ নিয়ে কাজ করেন। আর দুই ঘণ্টার বেশি সময় এবং মিটিংকে অতিরিক্ত বোঝা মনে করেন। জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ বলেছেন বিকাল ৩ টা থেকে ৬ টার মধ্যে তাদের কাজের মান হ্রাস পায়। অধিকাংশ জানান, তারা টানা কাজ করেন এবং খুব কমই বিরতি নেন আবার কখনও নেনই না।

এর আগেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘ কর্মঘণ্টা কর্মদক্ষতা কমিয়ে দেয়। যেমন ২০১৪ সালের একটি সমীক্ষায় দেখা যায়, সপ্তাহে ৫০ ঘণ্টা কাজের পর কর্মীদের কর্মক্ষমতা তীব্রভাবে কমে যায়। আর ৫৫ ঘণ্টা পর দ্রুত হ্রাস পেতে থাকে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী, প্রতি সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করা ব্যক্তির স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ এবং হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ১৭ শতাংশ।

বর্তমান বিশ্বে চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড়...
এ দেশের অনেক মানুষই চাকরি করে জীবিকা নির্বাহ করে থাকে। ছোট হোক বা বড়, চাকরিজীবীর সংখ্যা নির্ধারণ করতে গেলে, তা বেশ বড় অঙ্কই দেখাবে নিশ্চিত। কিন্তু এই চাকরিজীবীদের মধ্যে সবাই যে পেশায় উন্নতি করতে...
তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময়ে চাকরির বাজার অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ এবং একইসঙ্গে বৈচিত্র্যপূর্ণ। তাই বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে এবং পদোন্নতি পেতে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি কিছু সফট...
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফয়সাল মাহমুদ (ছদ্মনাম)। প্রতি মাসে ১০টিরও বেশি প্রকল্প চলে তাঁর বিভাগে। কাজের চাপ তাই স্বভাবতই থাকে। কিন্তু তার চেয়েও বেশি থাকে জরুরি কাজ জরুরি ভিত্তিতে শেষ...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর