আগামী ৫ বছরে চাহিদা বাড়বে যেসব চাকরির

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম

বর্তমান বিশ্বে চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে। আজ যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল নাও থাকতে পারে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’-এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। যার ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরির চাহিদা বাড়বে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

চলুন জেনে নিই, আগামী পাঁচ বছরে যে ১০ চাকরির চাহিদা বাড়বে-

  • বিগ ডেটা বিশেষজ্ঞ 
  • আর্থিক প্রযুক্তি বিশেষজ্ঞ
  • এআই অ্যান্ড মেশিন লার্নিং বিশেষজ্ঞ
  • সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপার
  • নিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
  • ডেটা ওয়্যারহাউজিং বিশেষজ্ঞ
  • বৈদ্যুতিক যান বিশেষজ্ঞ
  • ইউআই ও ইউএক্স ডিজাইনার ( ইউআইয়ের পূর্ণরূপ হল ইউজার ইন্টারেফস। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই ইউজার ইন্টারেফস। অপরদিকে ইউএক্সের পূর্ণরূপ হলো ইউজার এক্সপেরিয়েন্স। যে কোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় ইউএক্স ডিজাইনকে।)
  • লাইট ট্রাক অ্যান্ড ডেলিভারি সার্ভিসের গাড়িচালক
  • ইন্টারনেট সংযোগ বিশেষজ্ঞ
নতুন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে চাকরির বাজার। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই ব্যবহারের কথা বলছে। বিশেষ করে যেসব কাজ তথ্য বিশ্লেষণ, হিসাব-নিকাশ,...
কর্মক্ষেত্রে সফল হতে হলে শুধু দক্ষতা নয়, আত্মবিশ্বাসও খুব গুরুত্বপূর্ণ। নতুন অফিস, নতুন সহকর্মী সব মিলিয়ে শুরুটা অনেক সময় কঠিন মনে হতে পারে। তবে কিছু ছোট অভ্যাস বদলালেই ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ানো...
আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর