লেবাননে ইসরায়েলি গোলাতেই নিহত হয়েছিলেন রয়টার্স সাংবাদিক  

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ এএম

ইসরায়েলের দিক থেকে ছোড়া ট্যাংকের গোলার আঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত ও আরও ছয় সাংবাদিক আহত হয়েছেন। গত ১৩ অক্টোবর সাংবাদিকরা লেবাননের সীমান্ত গ্রাম আলমা আল-চাবের কাছে জড়ো হয়ে আশেপাশের এলাকার ভিডিও ধারণ করার জন্য গেলে সেখানে হামলাটি সংঘটিত হয়। ওই এলাকায় সেসময় ইসরায়েলের সেনাবাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ হচ্ছিল।

বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি প্রত্যেকে দক্ষিণ লেবাননে গত অক্টোবরে সংঘটিত এই হামলার তদন্ত প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে জানানো হয় যে, ইসরায়েলি ট্যাংকের গোলা এই দলটিকে আঘাত করেছিল।
 
রয়টার্সের প্রধান সম্পাদক আলেসান্দা গ্যালোনি এক বিবৃতিতে বলেন, আমরা ইসাম হত্যার নিন্দা জানাই। আমরা ইসরায়েলকে এটি কীভাবে ঘটেছে তার ব্যাখ্যা এবং বাকি সাংবাদিকদের আহত করারর জন্য দায়ীদের জবাবদিহি করতে আহ্বান জানাই। ইসাম একজন উজ্জ্বল ও আবেগপ্রবণ সাংবাদিক ছিলেন। তিনি রয়টার্সে সকলের অনেক প্রিয় ছিলেন। 

আহত সাংবাদিকদের মধ্যে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিও আছেন। 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্টকে বলেছেন, আমরা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করি না।

এএফপি গ্লোবাল নিউজ ডিরেক্টর ফিল চেটউইন্ড ইসরায়েলকে কী ঘটেছে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে হামলার বিষয়টি যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত। 

জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা বলে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর