বিয়ের পিঁড়িতে অভিনেতা শাশ্বত দত্ত, পাত্রী কে?

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

‘নীতুর জন্য’, ‘সুফিয়া’, ‘ভালো থেকো বউ’ প্রভৃতি নাটকে প্রশংসিত অভিনেতা শাশ্বত দত্ত। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মেও তাঁকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে তার নতুন নাটক ‘অনন্যা’। এসব দারুণ খবরের মাঝেই ভক্তদের আরও একটি সুখবর দিলেন শাশ্বত। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। অর্থাৎ বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা।        

ইনডিপেনডেন্ট ডিজিটালকে সুখবরটি নিশ্চিত করে শাশ্বত জানালেন পাত্রীর পরিচয়। তিনি আর কেউ নন, দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়া ঘোষ। জানা যায়, প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে পারিবারিক আয়োজনে গত ৭ ডিসেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

শাশ্বতর স্ত্রী সুপ্রিয়া ঘোষের পৈতৃক বাড়ি বরিশালে। পড়াশোনা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি)। সেখান থেকে বিবিএ-এমবিএ শেষে বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

শাশ্বত-সুপ্রিয়া। ছবি: অভিনেতার সৌজন্যে

জীবনের নতুন অধ্যায়ে পা রাখা প্রসঙ্গে শাশ্বত বললেন, ‘অবশেষে আমাদের প্রেমটা পূর্ণতা পেয়েছে, এর চেয়ে খুশির আর কিছু নেই। সবার কাছে দোয়া চাই, আমাদেরকে শুভেচ্ছায় রাখবেন আপনারা।’ 

হানিমুনে কোথায় যাচ্ছেন—জানতে চাইলে অভিনেতা বললেন, ‘আপতত হানিমুন নিয়ে পরিকল্পনা নেই। হাতে অনেকগুলো নাটকের কাজ জমে আছে, ব্যস্ততার কারণে এখনই এই বিষয়ে ভাবছি না।’    

প্রসঙ্গত, ২০২১ সালে ‘কবি+কুসুম’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন শাশ্বত দত্ত। এরপর থেকেই অভিনয়ের নিয়মিত মুখ তিনি। চলতি বছর ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ সিরিজের ‘সময় সব জানে’ নাটক দিয়ে আরও একবার আলোচনায় এসেছেন। বলতে গেলে, নাটকটি তাঁকে ব্যাপকমাত্রায় দর্শকের কাছে পরিচিতি দিয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর