বিয়ে করলেন গায়িকা অবন্তি সিঁথি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

বিয়ে করেছেন গায়িকা অবন্তি সিঁথি। পাত্র অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। 

গতকাল (১৫ ডিসেম্বর) অবন্তির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে। এতে উপস্থিত হন গায়িকার কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন জামালপুরের মেয়ে অবন্তি সিঁথি। তারও আগে ইউটিউবে গান গেয়ে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন তিনি। গানের পাশাপাশি শিস বাজিয়ে ও তৈজসপত্র দিয়ে বাজনা তুলে মুগ্ধ করেন অবন্তি। পেয়েছেন ‘শিসকন্যা’ তকমা। 

অমিত-অবন্তি। ছবি: ফেসবুক থেকে নেওয়াপাত্র অমিতের সঙ্গে পরিচয়ের বিষয়ে অবন্তি বললেন, ‘পরিচয়টা গানের সূত্রে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ে আমরা নিজেদের আরও চেনার সুযোগ পেয়েছি। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি।’

অমিত দে লন্ডনে বসবাস করলেও তাঁর পৈতৃক বাড়ি সিলেট। অন্যদিকে, অবন্তি আগাগোড়া গানের মানুষ। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি। ২০১২ সালে একই প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন। তবে অবন্তি সিঁথির পরিচিতি বাড়ে ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে। 

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা...
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সম্প্রতি সৌদি আরবে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবা। সেখান থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। আর সেই ছবির...
বিয়ের আগে নাকি তিনি ছিলেন বেশ উড়নচণ্ডী। বিয়ে নিয়ে ভাবনাই ছিল না, বরং আজীবন অবিবাহিত থাকতেই চেয়েছিলেন। অথচ সেই জেফার রহমানই এখন সংসারজীবনের নতুন অধ্যায় দারুণ উপভোগ করছেন। প্রায় দুই মাস আগে নিজের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর