‘৫ জুলাই বিয়ে করছি’, বড়ছেলেকে পাশে রেখে জানালেন আমির

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে জুনায়েদ খানকে সাক্ষী রেখে নিজের তৃতীয় বিয়ের তারিখ ঘোষণা করলেন ৬১ বছর বয়সী আমির। আগামীকাল ৫ জুলাই এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেতা। এটি তাঁর তৃতীয় বিয়ে।

পরিচালক রাজকুমার হিরানির নতুন ওয়েব সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও তাঁর ছেলে জুনায়েদ। সেখানেই হিরানির সঙ্গে খুনসুটির মাঝে আমির নিজের বিয়ের খবর ফাঁস করেন। 

বড়ছেলে জুনায়েদকে পাশে রেখে তৃতীয় বিয়ের ঘোষণা দিলেন আমির। ছবি: সংগৃহীত

অভিনেতা বলেন, ‘আগামী ৫ জুলাই আমি বিয়ে করছি। বাড়িতেই একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই ৫ জুলাই আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। শুধু দুই পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সেখানে উপস্থিত থাকবে। আমরা আপনাদের আশীর্বাদ চাইছি। আমাদের আগামী সফরের জন্য দয়া করে প্রার্থনা করবেন।’

আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং পাশে ছেলের মলিন মুখে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি সামাজিকমাধ্যমে নেটিজেনদের কাছে ট্রোল করার এক দারুণ খোরাক হয়ে উঠেছে। মজা করে একজন লিখেছেন, ‘আমির খান নিজের বিয়ের ট্রিলজিটা এমনভাবে শেষ করছেন যেন এটা কোনো সিনেমার ফ্র্যাঞ্চাইজি! এই হারে বিয়ে করলে কোর্টের রেজিস্টারের উচিত উনাকে একটা লয়্যালটি ডিসকাউন্ট দেওয়া।’ অন্য একজন লিখেছেন, ‘ছেলের বিয়ে দেওয়ার জায়গায় নিজে বিয়ে করছেন! বেচারা ছেলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে।’

প্রসঙ্গত, গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরি স্প্রাটকে নিজের প্রেমিকা হিসেবে প্রকাশ্যে এনেছিলেন আমির। তিনি জানিয়েছিলেন যে তাঁরা ১৮ মাস ধরে সম্পর্কে রয়েছেন। এবার তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর