অফিসের বাড়তি কাজের চাপ সামলাবেন কীভাবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম

মরিয়ম একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করেন। প্রতিষ্ঠানের সবাই তাঁকে অত্যন্ত পরিশ্রমী এবং নিবেদিত কর্মী হিসেবেই জানেন। মরিয়ম কাজে খুবই পারদর্শী এবং প্রায় সময় তিনি প্রতিষ্ঠানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
সম্প্রতি মরিয়মদের দল নতুন একটা প্রজেক্ট পায়। যেখানে দলনেতা হিসেবে তিনি দায়িত্ব পান। তাই অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকায়  নিজের জীবনের পাশাপাশি পারিবারকে সময় দিতে পারেন নি।

অফিসের অতিরিক্ত কাজের চাপ, যে কারো জীবনে ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে কাজের চাপ নিয়ন্ত্রণের কিছু কৌশল জানা খুব জরুরি। আসুন জেনে নেই এরকম কিছু কৌশল।

কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
আমাদের প্রতিদিনের কাজগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য একটি রুটিন থাকা জরুরি। যেমন: কোন কাজগুলো সবচেয়ে বেশী প্রয়োজনীয় আর কোন কাজটি পরেও করা যেতে পারে তা আগে থেকেই যদি নির্ধারণ করে নেই, তাহলে আমরা সময়ের কাজ সময়ে করতে পারি। পরিকল্পনা করে একটি তালিকা তৈরি করে নিলে কম পরিশ্রমে সঠিকভাবে কাজগুলো গুছিয়ে সম্পন্ন করা সম্ভব।

কাজের চাপ বেশির মুহূর্তগুলো মোকাবেলা করুন
যে সব কাজ আমাদের বেশি চিন্তায় ফেলে, সেসব কাজ কীভাবে কাটিয়ে ওঠা যায় তা জানা উচিত। উদাহরণস্বরূপ, যদি আমরা একাধিক মানুষের সামনে কথা বলতে বা কোনো প্রেজেন্টেশন দিতে নার্ভাস বোধ করি, তাহলে আমরা কাছের একজন বন্ধুর সামনে কাজটির অনুশীলন করতে পারি।

স্বাস্থ্যকর জীবনযাপন করুন
সুস্থ থাকার জন্য এমন কিছু করা গুরুত্বপূর্ণ যা আমাদের শরীর ও মনকে ভালো রাখে। এরমধ্যে রয়েছে ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ধ্যানের মতো আরামদায়ক কাজ করা এবং সময় মতো বিরতি নেওয়া। আমাদের মনে রাখা উচিত, শুধু কাজের উপর ফোকাস করলেই হবে না নিজেদেরকেও সময় দেওয়া প্রয়োজন।

সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করুন
একাকিত্ব আমাদের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। মন ভালো রাখার জন্য বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলা এবং সময় কাটানো জরুরি। উদাহরণস্বরূপ, যদি কেউ পুরো সপ্তাহ জুড়ে কাজ করে, তাহলে সপ্তাহান্তে তাদের অবসর সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারে বা বিনোদনমূলক কার্যকলাপে অংশ নিতে পারে।

জীবনের পরিবর্তনকে গ্রহণ করতে শিখুন
কখনও কখনও জীবনের কিছু পরিবর্তন যেমন: অফিস পরিবর্তন বা নতুন কোন জায়গায় যাওয়া, এই পরিবর্তনগুলো আমাদের চাপ দিতে বা চিন্তিত করে তুলতে পারে। কিন্তু এটা জানা প্রয়োজন, পরিবর্তন জীবনের একটি স্বাভাবিক অংশ। পরিবর্তনগুলোকে খারাপ হিসাবে না ভেবে আমাদের উচিত সেগুলোকে ভালোভাবে নেওয়া।

কার্যকরী যোগাযোগ করতে শিখুন
কর্মক্ষেত্রে একে অপরের সঙ্গে কথা বলা এবং কথা শোনা জরুরি। আমাদের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করতে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার গুরুত্ব অনেক। যখন আমরা আমাদের চিন্তাভাবনা শেয়ার করি, তখন তা আমাদের একসাথে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং প্রত্যেককে তাদের নিজ নিজ কাজ নিয়ে সন্তুষ্টি বোধ করে।

কাজের সুন্দর পরিবেশ তৈরি করুন
একটি সুন্দর গোছানো পরিবেশ আমাদের কাজের চাপকে শিথিল ও সহজ করে দেয়। এরকম পরিবেশে কাজ করতে আমরা সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আনন্দের সাথে কাজ করতে পারি।

সূত্র: স্পিড বিডি—করপোরেট প্রফেশনাল ডেভেলপমেন্ট উইং

বর্তমান বিশ্বে চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড়...
এ দেশের অনেক মানুষই চাকরি করে জীবিকা নির্বাহ করে থাকে। ছোট হোক বা বড়, চাকরিজীবীর সংখ্যা নির্ধারণ করতে গেলে, তা বেশ বড় অঙ্কই দেখাবে নিশ্চিত। কিন্তু এই চাকরিজীবীদের মধ্যে সবাই যে পেশায় উন্নতি করতে...
তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময়ে চাকরির বাজার অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ এবং একইসঙ্গে বৈচিত্র্যপূর্ণ। তাই বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে এবং পদোন্নতি পেতে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি কিছু সফট...
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফয়সাল মাহমুদ (ছদ্মনাম)। প্রতি মাসে ১০টিরও বেশি প্রকল্প চলে তাঁর বিভাগে। কাজের চাপ তাই স্বভাবতই থাকে। কিন্তু তার চেয়েও বেশি থাকে জরুরি কাজ জরুরি ভিত্তিতে শেষ...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর