যে গানের জন্য ‘অজু করতে’ বলেছিলেন এআর রহমান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

বাদ্যযন্ত্র ও নতুন সুরের যেন সমার্থক নাম এ আর রহমান। তিনি শুধু ভারতীয় চলচ্চিত্র সংগীতের ল্যান্ডস্কেপকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেননি, বরং আন্তর্জাতিক সংগীতেও রেখেছেন অমোঘ চিহ্ন। আজ ‌‘মাদ্রাজের মোজার্ট’খ্যাত এই শিল্পীর জন্মদিন। ৫৮ বছরে পা রাখলেন তিনি।

একজন তরুণ সুরকার থেকে কিংবদন্তি সংগীতশিল্পী হওয়ার পথে আত্মা-আলোড়নকারী সুর তৈরিতে তাঁর অতুলনীয় প্রতিভার প্রমাণ রেখেছেন। তাঁর জনপ্রিয় গানের একটি ‘কুন ফাইয়া কুন’। রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ সিনেমার গান এটি। কবি ও গীতিকার ইরশাদ কামিলের লেখা এই গানে কণ্ঠ দেন জাভেদ আলি, রহমান, মোহিত চৌহান ও নিজামি ব্রাদার্স। 

কুন ফাইয়া কুন গানের দৃশ্যে রণবীর। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক পডকাস্টে গানটির রেকর্ডিং অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় গায়ক জাভেদ আলি। অন্যান্য গানের মতোই কুন ফাইয়া কুন গাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু গানটি যে একটি প্রার্থনা, তাঁকে সেই অনুভূতির কথা জানিয়েছিলেন রহমান। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে তেমনই খবর।  

সেই দিনটির কথা স্মরণ করে জাভেদ বলেন, ‌‌‘‘আমার মনে আছে আমি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন ফাইয়া কুন গাইছিলাম এবং রেকর্ডিংয়ের জন্য প্রস্তুত ছিলাম। তিনি (রহমান) জিজ্ঞেস করলেন, ‘আপনি কি অজু করেছেন? অনুগ্রহ করে প্রথমে এটি করুন।’ আমিও আন্তরিকভাবে তাই করেছি। এমনকি অজু করার পর টুপিও পরতে হয়েছিল, তখনই গানটি আমরা রেকর্ড করি।’’

জাভেদ আলি। ছবি: সংগৃহীত

গানটি রেকর্ডিংয়ের পুরো সময়জুড়ে স্টুডিও ছিল ‘ব্ল্যাকআউট’, অর্থাৎ অন্ধকার করে রাখা হয়েছিল। শুধু একটি মোমবাতি জ্বলছিল। জাভেদ বলেন, ‘পুরো স্টুডিও তখন অন্ধকার, আমাদের কাছে শুধু মোমবাতির আলো ছিল। ইরশাদ সাহেব (গীতিকার), রহমান স্যার ও আমি—তিনজন মিলে গানটি রেকর্ড করেছি। মনে হয়েছিল যে আমরা সবাই প্রার্থনা করছি এবং লোকেরা যখন গানটি শোনেন তখনও এটি অনুভব করতে পারেন। এমনকি এখন যখন গানটি মঞ্চে পরিবেশন করি, তখনও আমি আমার মাথা ঢেকে রাখি।’

রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জাভেদ বলেন, ‌‘তিনি তাঁর শিল্পীদের অনেক স্বাধীনতা দেন। যদি কোনো গানে আমি যুক্ত থাকি, তিনি সত্যিই এটিকে সম্মান করেন। আমি তাঁর কাছ থেকে অনেক কৌশল শিখেছি। তাঁর আশপাশে একটা ঐশ্বরিক শক্তি আছে।’

প্রসঙ্গত, রহমান ও জাভেদ প্রথমবার একসঙ্গে কাজ করেন ‘জোধা আকবর’ (২০০৮) চলচ্চিত্রে। যেখানে গায়ক গেয়েছিলেন ‘জাশন-ই-বাহারা’ গানটি। এ ছাড়াও এই সংগীতযুগলকে পাওয়া গেছে ‘রঞ্জনা’ ছবিতেও। যেখানে ‘তুম থাক’ গানটি গেয়েছিলেন জাভেদ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর