গুগলে যে দক্ষিণী সুপারস্টারকে খুঁজেছিলেন ক্যাটরিনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

মুক্তি পাচ্ছে ক্যাটরিনার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। এ উপলক্ষে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। শেয়ার করে নিচ্ছেন ছবিটিতে তাঁর কাজের অভিজ্ঞতা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‌‘টাইগার থ্রি’ অভিনেত্রী জানান, ‘৯৬’ ছবিতে বিজয় সেতুপতিকে দেখা সত্ত্বেও স্মৃতি ঝালিয়ে নিতে গুগলে তাঁকে খুঁজেছিলেন তিনি। কেননা মুক্তি প্রতীক্ষিত মেরি ক্রিসমাসে ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধেছেন এই দক্ষিণী সুপারস্টার।        

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে, বিজয়ের ৯৬ ছবিটি দেখার স্মৃতিচারণ করেন ক্যাট। তবে সিনেমাটির কথা তিনি ভুলে গিয়েছিলেন। অভিনেত্রী বললেন, ‘আমি প্রথমবার তাঁকে (বিজয়) ৮৩ ছবিতে লক্ষ্য করেছিলাম। এটা কি ৮৩ নাকি অন্য কিছু?’

তখন পাশে বসা বিজয় অভিনেত্রীকে বিষয়টি সংশোধন করে দেন। ক্যাটরিনা বলে গেলেন, ‘দুঃখিত, ৯৬। কয়েক বছর পেরিয়ে গেছে... সিনেমাটি আমার খুব ভালো লেগেছিল।’

মেরি ক্রিসমাস সিনেমায় বিজয় ও ক্যাটরিনা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী জানান, ৯৬ সিনেমাটিতে বিজয় ও তৃষার একটি দৃশ্য এখনও তাঁর মাথায় গেঁথে রয়েছে। তাঁর মতে, ওই দৃশ্যটি খুবই অন্যরকম ও অনন্য।

ক্যাটরিনাকে যখন ‌মেরি ক্রিসমাস ছবিতে বিজয়ের থাকার ব্যাপারে পরিচালকের পক্ষ থেকে জানানো হলো, তখন স্মৃতি চাঙা করে নিতে সোজা গুগলে সার্চ করেন তিনি। বললেন, ‌‌‘স্মৃতি রিফ্রেশ করার জন্য সরাসরি তাঁকে (বিজয়) গুগলে সার্চ করেছিলাম। এবং ইনস্টাগ্রামে প্রথমে তাঁর যে ছবিটি দেখেছিলাম, সেটি ছিল গাঢ় ও ফিকে রঙের রূপালি চুল, যা আমার খুব পছন্দ।’    

প্রসঙ্গত, আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ক্যাটরিনা-বিজয় অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘব। অভিনয়ে আরও রয়েছেন তিন্নু আনন্দ, রাধিকা আপ্তে, সঞ্জয় কাপুর, বিনয় পাঠক প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর