কবে আসছে ভিশন প্রো, জানাল অ্যাপল 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম

প্রথমবারের মতো মিক্সড রিয়েলিটি হেডসেট ভিশন প্রো বাজারে আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ২ ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোর ও অনলাইনে আসবে ডিভাইসটি। এর আগে জানুয়ারি মাঝামাঝি থেকে করা যাবে প্রি অর্ডার। 

বিবিসির খবরে জানা যায়, ভিশন প্রো আপাতত আমেরিকার বাজারে আসছে। আমেরিকার বাইরে কোনো দেশে ভিশন প্রো মুক্তির তারিখ নিশ্চিত করেনি প্রযুক্তি জায়ান্টটি। হেডসেটটির দাম শুরু হবে ৩ হাজার ৪৯৯ ডলার থেকে।

ভিশন প্রো হেডসেট মাথায় পরা যায়। এটি পরা থাকলে ব্যবহারকারী চোখের সামনেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার দেখতে পাবেন যেগুলো তার চোখ, হাত ও কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

ভিশন প্রো হেডসেটে বিভিন্ন ফিচার রয়েছে। এর মধ্যে অন্যতম ‘বিল্ট-ইন স্পিকার’, যা যুক্ত থাকবে হেডব্যান্ডের সঙ্গে। পাশাপাশি একটি ক্যাবলের সাহায্যে ডিভাইসটির সংযোগ থাকছে একটি ব্যাটারি প্যাকের সঙ্গে। এই ব্যাটারি প্যাক ব্যবহারকারীর পকেটে থাকবে, ফলে হেডসেট পরা অবস্থাতেই হাঁটাচলা করা যাবে।

এটি নকশা করা হয়েছে ব্যবহারকারীকে বিনোদন ও গেমিংয়ে আরও নিমগ্ন থাকার মতো অভিজ্ঞতা দেওয়ার জন্য। পাশাপাশি এতে একটি নতুন প্ল্যাটফর্মও থাকবে যার মাধ্যমে ব্যবহারকারী কাজ করতে ও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

অ্যাপল জানিয়েছে, ভিশন প্রোর মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ স্টোর, যেখানে প্রযুক্তির সঙ্গে নতুন এই যোগাযোগের বিষয়টির মিল রেখে থাকবে ১০ লাখের বেশি অ্যাপ। 

অ্যাপলের স্পেশাল কম্পউটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। স্পেশাল কম্পিউটিং দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি ও এই সংশ্লিষ্ট ধারণাকে একসঙ্গে প্রকাশ করছে অ্যাপল।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর