ছোট ফ্ল্যাট, কোথায় করবেন শখের বাগান

এই মৌসুম বাগান করার জন্য সেরা সময়। কিন্তু ছোট ফ্ল্যাটে বাগান, অনেকের কাছেই কল্পনা মনে হতে পারে। কিন্তু এখানেই করতে পারেন নিজের বাগান। কিন্তু কীভাবে? সে কথাই জানাচ্ছি আমরা। 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম

সবারই কম-বেশি বাগান করার শখ থাকে। সবুজ ঘাসের চাদর, তার উপর যত্নে সাজানো কোথাও ফুল গাছ, আবার কোথাও পাতাবাহার। সব মিলে দারুণ এক পরিবেশ। স্কয়ার ফুট মাপা ফ্ল্যাটে সেই স্বপ্ন যেন অধরাই রয়ে যায়। ইচ্ছাপূরণের এই চাবিকাঠিটা কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। ফ্ল্যাট যতটুকুই হোক না কেন, ব্যালকনি বা বারান্দ তো আছেই। সেখানেই সেজে উঠতে পারে আপনার শখের বাগান। তাও যদি না থাকে তবুও করতে পারেন বাগান। জেনে নিন কীভাবে করবেন।

এক ঘরে ছোট্ট একটি বারান্দা, কোন অসুবিধা নেই। এখানেই করতে পারেন আপনা শখের বাগান। আগে মনে মনে একটা ছক এঁকে নিন। বিকেলে বসবার জন্য ছোট একটা জায়গা রেখে বাকিটা ছেড়ে দিতে পারেন বাগানের জন্য। এই জায়গাতে ছোট টুল বা মোড়া রাখতে পারেন। অথবা ঝুলিয়ে দিতে পারেন দোলনা। বাকিটা আর্টিফিশিয়াল ঘাসে মুড়ে নিন।

ব্যালকনিতে রাখতে পারেন টব রাখার স্ট্যান্ড। ছবি: ফ্রিপিক

ব্যালকনি ছোট হলে লোহার স্ট্যান্ড এবং হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। তার আগে ঠিক করে নিন কী কী গাছ রাখতে চান বারান্দায়। আর গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে এমন গাছ বাছতে হবে যার পেছনে সময় কম দিতে হয়। আর খুব বেশি পরিচর্চার প্রয়োজন না হয়।

যদি গাছ সম্পর্কে আপনার ধারণা কম থাকে তবে কাছের নার্সারি থেকে ঘুরে আসতে পারেন। সেখানে গাছের ধরণ এবং দাম জেনে নিন। আপনার বাজেট অনুসারে কী কী গাছ নিবেন তার পরিকল্পনা করে নিন। অনেকের ধারণা ব্যালকনি গার্ডেন খরচসাপেক্ষ ব্যাপার। একদমই তা নয়, এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে।

গাছের নিয়মিত পানি দিতে হবে। ছবি: ফ্রিপিক

গাছগুলি এমন জায়গাতে রাখতে হবে যেন সঠিক মাত্রায় পানি ও সূর্যের আলো পায়। আমাদের দেশে এমনিতেও গাছে বেশি পানি দিতে হয়। আর ব্যালকনি যদি হয় দক্ষিণ বা পশ্চিমমুখী তবে পানির পরিমাণ বাড়াতে হবে। আপনার মিনি-গার্ডেন দিনে কতটা রোদ পায় খেয়াল রাখুন সেটাও।

বাগান শুধু সবুজ হলেই হবে না, কিছু রঙের ছোঁয়া রাখুন। তার জন্য বাগানে কিছু ফুলগাছ রাখুন। একটু লম্বা জায়গা হলে, লতা জাতীয় ফুলগাছ লাগাতে পারেন। জায়গা অনুযায়ী ছোট-বড় টব রাখুন। ব্যালকনির ছাদ বা রেলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন ছোট ছোট হ্যাঙ্গিং পট। সেখানেও রাখতে পারেন রঙিন ফুলের গাছ। এরপরেও যদি জায়গা থাকে তবে লাগাতে পারেন টমেটো, মরিচ এবং বেগুনের মতো কিছু সবজি।

ব্যালকনি না থাকলে জানালার বাইরে করতে পারেন গার্ডেন। ছবি: ফ্রিপিক

মৌসুম ভেদে ফুল বা গাছ আলাদা হয়। তাই সিজনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকুন আপনার মিনি-গার্ডেনের গাছ। গরমকালে সূর্যমুখী, শীতকালে গোলাপ, ডালিয়া ইত্যাদি বাড়িয়ে তুলবে ব্যালকনির সৌন্দর্য। পিটুনিয়ার মতো কিছু ফুল আবার ফুটবে প্রায় সারা বছরই।

আর যদি ব্যালকনি বা বারান্দাই যদি না থাকে, তাহলেও করতে পারেন বাগান। তাহলে ঘরের জানালার বাইরে লোহার র‌্যাক লাগিয়ে নিতে হবে। সেখানে বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারেন বাগান স্তর। লাগাতে পারেন সবজি থেকে ফুল-পাতাবাহার যেকোনো কিছু। তবে নিতে হবে নিয়মিত পরিচর্যা।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
লোডিং...

এলাকার খবর