পালিয়ে আসা আহত বিজিপি সদস্যদের চিকিৎসায় বিজিবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ এএম

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) বেশ কিছু সদস্য কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে বিজিপির আহত সদস্যরাও বিজিবির আশ্রয়ে রয়েছে।

স্থানীয়ভাবে এসব বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পরিচালক (অপারেশন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাঁদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চারজন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার স্বার্থে কক্সবাজার স্থানীয় হাসপাতালের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যরা নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে বিজিবির প্রহরায় থাকবে।’

জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে দুই দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। পিলখানার ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে...
নবম পে–স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
মিয়ানমারের রাখাইন অঞ্চলে সৃষ্ট ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ সারা দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে...
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর