মিয়ানমার থেকে উড়ে এলো রকেট লঞ্চার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর পশ্চিমকূলে ফসলের ক্ষেতে কাজ করার সময় একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার কুড়িয়ে পেয়েছেন এক মহিলা। পরে সেটি নিজেদের হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সদস্যরা।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মাঠে কাজ করতে গিয়ে রকেট লঞ্চারটি পান স্থানীয় রাজিয়া বেগম। তিনি সেটি বিস্ফোরিত মনে করে ঘরে নিয়ে আসেন। পরে তাঁর দেবর সেটি দেখে পাশের বিজিবি চেকপোস্টে জমা দেন। বিজিবি রকেট লঞ্চারটি অবিস্ফোরিত অবস্থায় পেয়ে রাস্তার পাশে রেখে জায়গাটি ঘিরে ফেলে। নিরাপত্তাজনিত কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয় বিজিবি।

এর আগে, ঘুমধুম সীমান্তে আরও একটি রকেট লঞ্চার উদ্ধার করেছিল বিজিবি৷ সেটি শুক্রবার নিষ্ক্রিয় করা হয়েছে।

শুক্রবার বান্দরবান এবং কক্সবাজারের সীমান্ত এলাকায় সারাদিন গোলাগুলির তেমন শব্দ শুনা যায়নি। হঠাৎ রকেট লঞ্চারটি উড়ে এসে পড়ায় সেখানে আবারও   আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই এখন তুঙ্গে। সামরিক জান্তা ও বিদ্রোহীদের এ সংঘর্ষে বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা তৈরি হয়েছে। মিয়ানমার থেকে আসা গোলার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। দিনভর সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না মিয়ানমার সীমান্তে থাকা বাংলাদেশি জনপদগুলোতে। বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক জান্তা। নির্মমভাবে দমন করা হয় বিক্ষোভকারীদের। জবাবে হাতে অস্ত্র তুলে নেয় গণতন্ত্রকামীরা। বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র প্রশিক্ষণ নেয় তারা। পাশাপাশি আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি ও ট্যাঙ্গ ন্যাশনাল লিবারেশন আর্মি নিয়ে গঠিত থ্রি ব্রাদারহুড এলায়েন্স সামরিক বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। গত তিন বছরের গৃহযুদ্ধে ৩ শর বেশি সেনা চৌকি এবং ২০টি শহর দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো।
 
২০২২ সালের আগস্ট-সেপ্টেম্বরেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছিল বাংলাদেশ সীমান্তে। তখনও কিছু গোলা এসে পড়ার ঘটনাও ঘটেছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। ঘুমধুম এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন কলাবাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ঈসাখালী গ্রামে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ২০০ বছরের পুরোনো একটি সিন্দুক চুরি হয়েছে বলে জানিয়েছে...
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর